News Flash

  • Home
  • দিনের খবর
  • ভগবতী আম্মান মন্দিরে পূজার্চনা মোদীর, কন্যাকুমারীতে ধ্যানে বসলেন প্রধানমন্ত্রী
Image

ভগবতী আম্মান মন্দিরে পূজার্চনা মোদীর, কন্যাকুমারীতে ধ্যানে বসলেন প্রধানমন্ত্রী

কন্যাকুমারী, ৩০ মে (হি.স.): কন্যাকুমারীতে ধ্যানে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কন্যাকুমারীতে ৪৮ ঘণ্টার ধ্যানে বসেছেন নরেন্দ্র মোদী। দেশের মূল ভূখণ্ডের অদূরে যে শিলার উপর বসে ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ, সেই ‘ধ্যানমণ্ডপমে’ বসে ধ্যান করছেন মোদী। ৩০ মে সন্ধ্যা থেকে ১ জুন সন্ধ্যা পর্যন্ত ধ্যানে থাকবেন প্রধানমন্ত্রী।

তামিলনাড়ুর কন্যাকুমারীতে পৌঁছনোর পর সর্বাগ্রে ভগবতী আম্মান মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী। এরপর তিনি পৌঁছন বিবেকানন্দ রক মেমোরিয়ালে। আর সন্ধ্যায় ধ্যানে বসেন মোদী। এর আগে দু’বার লোকসভা নির্বাচনের প্রচার শেষে আধ্যাত্মিক সফরে বেরিয়েছিলেন তিনি। ২০১৯ সালের লোকসভা ভোটের প্রচার শেষে গিয়েছিলেন কেদারনাথ। ২০১৪ সালে গিয়েছিলেন মহারাষ্ট্রের প্রতাপগড় দুর্গে। এ বার দক্ষিণ ভারতের কন্যাকুমারী।

Releated Posts

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026

গণতন্ত্র যে জনগণের, জনগণের দ্বারা ও জনগণের জন্য—ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় ফের প্রমাণিত: অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top