News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মু ও কাশ্মীরের আখনুরে বাস দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ২২, অর্থ সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর
Image

জম্মু ও কাশ্মীরের আখনুরে বাস দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ২২, অর্থ সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর

জম্মু, ৩০ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের আখনুরে গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই একটি বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২২ জনের। এছাড়াও কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে জম্মু জেলার আখনুরের চুঙ্গি মোড় এলাকায়। জম্মু-পুঞ্চ হাইওয়ে থেকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় যাত্রীবোঝাই বাসটি। ভয়াবহ এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে অর্থ সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

পুণ্যার্থীদের নিয়ে যাচ্ছিল বাসটি, আচমকাই পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় বাসটি। জম্মুর বিভাগীয় কমিশনার রমেশ কুমার বলেছেন, বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২২ জনের, পুলিশ ও অন্যান্য উদ্ধারকারী দল ৬০ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেছে। জম্মু ও কাশ্মীরের ট্রান্সপোর্ট কমিশনার রাজিন্দর সিং তারা বলেছেন, আখনুরের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২২ জনের, এছাড়াও ৬০ জন আহত হয়েছেন।

Releated Posts

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026

গণতন্ত্র যে জনগণের, জনগণের দ্বারা ও জনগণের জন্য—ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় ফের প্রমাণিত: অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top