News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেস ও ইন্ডি জোট দলিত ও পিছিয়ে পড়া মানুষজনের সংরক্ষণ কেড়ে নিতে চায় : জে পি নাড্ডা
Image

কংগ্রেস ও ইন্ডি জোট দলিত ও পিছিয়ে পড়া মানুষজনের সংরক্ষণ কেড়ে নিতে চায় : জে পি নাড্ডা

অমৃতসর, ৩০ মে (হি.স.): কংগ্রেস ও ইন্ডি জোট দলিত ও পিছিয়ে পড়া মানুষজনের সংরক্ষণ কেড়ে নিতে চায়। বিরোধীদের তীব্র সমালোচনা করে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তিনি বলেছেন, কংগ্রেস ও ইন্ডি জোট ধর্মের ভিত্তিতে মুসলমানদের সংরক্ষণ দিয়ে আমাদের দলিত, আদিবাসী, ওবিসি ও পিছিয়ে পড়া ভাইদের সংরক্ষণ কেড়ে নিতে চায়। নাড্ডার কথায়, কিন্তু মোদীজি স্পষ্টই বলেছেন, যতদিন মোদী ও বিজেপি থাকবে, আমরা কারও সংরক্ষণে ভাগ বসাতে দেব না।
নাড্ডা এদিন পঞ্জাবের অমৃতসরের নির্বাচনী জনসভায় বলেছেন, “আগে একটি সরকার ছিল, যেখানে পঞ্জাবের লোকজন দিল্লির দরবারে গিয়ে প্রণাম করত। এখন এমন একটি মান সরকার (ভগবন্ত মান) এখানে এসেছে, যে শীষমহলে গিয়ে প্রণাম করে।” আম আদমি পার্টির সমালোচনা করে নাড্ডা বলেছেন, “এখানে একটি কট্টর বেইমান দল রয়েছে। দিল্লিতে কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে বন্ধুত্ব, আর এখানে তাঁদের মধ্যেই কুস্তি।”

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top