News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ম্যালেরিয়া মোকাবেলায় আগাম কর্মসূচি গ্রহণ উনকোটি জেলায়
Image

ম্যালেরিয়া মোকাবেলায় আগাম কর্মসূচি গ্রহণ উনকোটি জেলায়

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৩০ মে: ম্যালেরিয়া মোকাবেলায় আগাম কর্মসূচি গ্রহণ করেছে স্বাস্থ্য দপ্তর। কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচার এবং মশারী বিতরণ শুরু হয়েছে। মশা সহ অন্যান্য পতঙ্গবাহিত রোগ সম্পর্কে জনগণকে সচেতন থাকতে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে।

জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির অঙ্গ হিসেবে ঊনকোটি জেলায় ম্যালেরিয়া তথা অন্যান্য পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে মশারি বিতরণ করার পরিকল্পনা রয়েছে। মোট ৫৭ হাজারের উপর মশারি বিতরণ করা হবে ম্যালেরিয়া অধ্যুষিত অঞ্চলগুলির মধ্যে। ইতিমধ্যে মশারি বিতরণ চলছে।আগামী কয়েকদিনের মধ্যে তা সম্পন্ন হয়ে যাবে।

তাছাড়া জেলাজুড়ে প্রতিটি বাড়িতে বাড়িতে আশাকর্মী, এএনএমও, এমপিডব্লিউ কর্মীরা যাচ্ছেন। তারা বাড়িতে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের শারীরিক পরীক্ষা করছেন। যদি জ্বরের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে ম্যালেরিয়া রক্ত পরীক্ষা করা হচ্ছে। তাছাড়াও তারা বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গুর মশা যে জায়গাগুলোতে জন্মায় সে জায়গাগুলো দেখলে সেই জায়গা সম্পর্কে পরিবারের সদস্যদের ওয়াকিবহাল করছেন।তাদের স্বাস্থ্যবিধি সম্পর্কে বুঝাচ্ছেন যে, ডেঙ্গু থেকে কীভাবে বাঁচা যায়।যে জায়গাগুলোতে মশারি বিতরণ করা হয়ে গেছে এখন পর্যন্ত সেই সব বাড়িতে গিয়ে পরিবারের লোকেদের নিয়মিতভাবে মশারি ব্যবহারের গুরুত্ব সম্পর্কে আলোচনা করছেন আশা, এএনএম ও এমপিডব্লিউ কর্মীরা।

এই জেলার মোট ২৯ টি গ্রামকে ম্যালেরিয়া অধ্যুষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই সমস্ত গ্রামে আরও তীব্রতর নজরদারি চলছে বলে জানান,জেলা ম্যালেরিয়া অফিসার ডা.শঙ্খ শুভ্র দেবনাথ।তিনি বলেন,আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রক্ত পরীক্ষা করছেন।ম্যালেরিয়া রোগ সংক্রমণের জন্য প্রতিটি স্বাস্থ্য কেন্দ্র, হাসপাতাল, মহকুমা হাসপাতাল,প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, জেলা হাসপাতাল প্রস্তুত রয়েছে। যথেষ্ট পরিমাণে ম্যালেরিয়া রোগের ওষুধ, পরীক্ষা সামগ্রী রয়েছে।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top