News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির মধুর বিহারে পার্কিংয়ে রহস্যজনক আগুন, ১৮-২০টি গাড়ি ভস্মীভূত
Image

দিল্লির মধুর বিহারে পার্কিংয়ে রহস্যজনক আগুন, ১৮-২০টি গাড়ি ভস্মীভূত

নয়াদিল্লি, ২৯ মে (হি.স.) : গভীর রাতে দিল্লির মধুর বিহার এলাকায় রহস্যজনক আগুন লাগল পার্কিং এলাকায়। আগুনের লেলিহান শিখায় ১৮-২০টি গাড়ি পুড়ে গিয়েছে। দমকল অফিসার অনুপ সিং বলেছেন, “১৮-২০টি গাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। তাপমাত্রা বৃদ্ধি আগুন লাগার নেপথ্যে কারণ হতে পারে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।”

পুলিশ ও দমকল সূত্রের খবর, দিল্লির মধু বিহার এলাকায় মান্দাভালি পুলিশ স্টেশন কাছে একটি পার্কিং লটে আগুন লাগে। মঙ্গলবার গভীর রাত ১.১৭ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুড়ে যাওয়া একটি গাড়ির মালিক বলেছেন, “মঙ্গলবার রাতে অফিস থেকে ফেরার পর আমি নিজের গাড়ি পার্ক করেছিলাম। আমি বুধবার সকালে আগুন লাগার বিষয়ে জানতে পারি। পার্কিং কর্তৃপক্ষ আগুন লাগার বিষয়ে আমাদের কিছু জানায়নি। তাঁদের ফোন বন্ধ, তাঁরা ফোন ধরছে না।” অপর একজন জানিয়েছেন, মঙ্গলবার রাত একটা থেকে ১.২০ মিনিটের মধ্যে আগুন লাগে। ১০-১৫ মিনিট পর আগুন নেভাতে আসে দমকল। দমকলের ৮-১০টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিভিয়েছে।

Releated Posts

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top