News Flash

  • Home
  • দিনের খবর
  • এক্স বার্তায় বিজেপি নেতাদের বিশেষ পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

এক্স বার্তায় বিজেপি নেতাদের বিশেষ পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২৯ মে (হি. স.): শেষ দফার ভোটের আগে ফের বঙ্গসফরে নরেন্দ্র মোদী। আর ঠিক সেদিনই এক্স হ্যান্ডেলে বিজেপি নেতাদের বিশেষ পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নামের আগে ‘প্রাক্তন’ লেখার অভ্যাস করতে বললেন তিনি।

বুধবার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তিনি লেখেন, “বাংলা গঠনমূলক পদক্ষেপে বিশ্বাসী। যে নেতা স্ক্রুটিনিতে ভীত এবং টেলিপ্রম্পটারে বিশ্বাসী, তাঁকে বাংলার মানুষ বিশ্বাস করে না। এটা পরিষ্কার যে বিজেপি নেতাদের নামে আগে প্রাক্তন লেখা অভ্যাস করার সময় এসে গিয়েছে। বাংলা বিরোধীদের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা।”

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top