ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। এবার রাজ্যে ফুটবল মরশুম শুরু হচ্ছে সি ডিভিশন ক্লাব লীগ ফুটবল দিয়ে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের নবনির্বাচিত পরিচালন কমিটি দ্বারা গঠিত টুর্নামেন্ট কমিটির বিশেষ বৈঠকে বুধবার এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৭ জুন থেকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে সি-ডিভিশন ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্ট দিয়ে এবার ঘরোয়া ফুটবল মরশুম শুরু হচ্ছে। অন্যান্য বছর যদিও কাজল স্মৃতি ছোটদের ফুটবল টুর্নামেন্ট দিয়ে মরসুম শুরু হতো। এবার অনিবার্য কারণে তা পরবর্তী সময়ে করা হবে বলে স্থির হয়েছে। ১৭ জুন থেকে সি ডিভিশন ক্লাব লীগ ফুটবলের শুরুর বাঁশি বাজানো হলেও ঠিক তার পর দিন অর্থাৎ ১৮ জুন থেকে মহিলা লীগ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে বলে স্থির হয়েছে। দুটো টুর্নামেন্টই আপাতত উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজন করা হবে বলে স্থির হয়েছে। তবে ইতোমধ্যে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের প্রতি টি এফ এ থেকে পুলিশ মাঠে খেলা আয়োজনের আবেদন পত্র পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। যদি পুলিশ মাঠে খেলার অনুমতি পাওয়া যায়, তবে মহিলা ফুটবল টুর্নামেন্ট পুলিশ মাঠে শিফট করা হবে। অংশগ্রহণকারী ক্লাব, সংগঠনসমূহ কে আগামী সাত জুনের মধ্যে টিএফএ অফিসে নির্দিষ্ট সময়ে নাম নথিভুক্ত তথা প্লেয়ার রেজিস্ট্রেশনের কর্ম পদ্ধতি সম্পন্ন করার জন্য যোগাযোগ করতে বলা হয়েছে। টিএফএ থেকে সম্পাদক এই খবর জানিয়েছেন।

১৭ জুন সি ডিভিশন, ১৮ থেকে মহিলা লিগ ফুটবল : ছোটদের কাজল স্মৃতি পিছিয়ে
Tags:
Releated Posts
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…


















