News Flash

  • Home
  • দিনের খবর
  • ইন্ডি জোট তোষণের রাজনীতির জন্য ওবিসি-দের সংরক্ষণ ছিনিয়ে নেওয়ার কাজ করেছে : অমিত শাহ
Image

ইন্ডি জোট তোষণের রাজনীতির জন্য ওবিসি-দের সংরক্ষণ ছিনিয়ে নেওয়ার কাজ করেছে : অমিত শাহ

দেওরিয়া, ২৯ মে (হি.স.) : ইন্ডি জোট তোষণের রাজনীতির জন্য ওবিসি-দের সংরক্ষণ পর্যন্ত ছিনিয়ে নেওয়ার কাজ করেছে। বিরোধীদের সমালোচনা করে বললেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার উত্তর প্রদেশের দেওরিয়ায় এক নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেছেন, এক সময় সমগ্র উত্তর প্রদেশ মশা ও মাফিয়ায় পরিবেষ্টিত ছিল। আমাদের যোগী আদিত্যনাথ মশা ও মাফিয়ারাজ নির্মূল করেছেন। তিনি স্বচ্ছ-পরিচ্ছন্নতার মাধ্যমে মশা নির্মূল করেছেন এবং তাঁর একটি স্টাইল রয়েছে যার মাধ্যমে তিনি মাফিয়াদেরও নির্মূল করেছেন।”

অমিত শাহ আরও বলেছেন, “দেওরিয়াকে চিনির পাত্র মনে করা হত। সপা-বিএসপির শাসনকালে চিনিকলগুলি বন্ধ হয়ে যায়। মোদীজি সমবায় মন্ত্রক চালু করেছেন। নরেন্দ্র মোদী জি এই সমগ্র অঞ্চলের প্রতিটি জেলায় একটি বড় সমবায় চিনিকল চালু করতে চলেছেন।” অমিত শাহ আরও বলেছেন, “৪ জুন সকাল ৭টায় ভোট গণনা শুরু হবে। দুপুর ১টার মধ্যে ছবি পরিষ্কার হয়ে যাবে। রাহুল বাবা তিনটের সময় প্রেস কনফারেন্স করবেন, বলবেন ইভিএমে ত্রুটি ছিল, সেই কারণে আমরা নির্বাচনে হেরেছি।”

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top