News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পারিবারিক আর্থিক অনটনকে তুচ্ছ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান দখল অপি দেবনাথের
Image

পারিবারিক আর্থিক অনটনকে তুচ্ছ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান দখল অপি দেবনাথের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৬ মে: পারিবারিক আর্থিক অনটনকে তুচ্ছ করে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের যুবরাজনগর বিধানসভার চারুপাশা গ্রামের মেয়ে অপি দেবনাথ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান দখল করে সকলের নজর কেড়েছে। তার এই সাফল্যের পরিবারসহ এলাকার প্রত্যেকে দারুন খুশি।

যুবরাজনগর বিধানসভার অন্তর্গত চারুপাশা গ্রামের মেয়ে অপি দেবনাথ ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত টিবিএসই দ্বাদশ শ্রেণী পরীক্ষায়  দশম স্থান দখল করে নিজের গ্রাম ও স্কুলের নাম উজ্জ্বল করেছে। ত্রিপুরার মধ্যে অপি দেবনাথ দশম স্থান অধিকার করেছে। আজ ওকে সংবর্ধনা জানাতে ওর বাড়িতে আসেন যুবরাজনগের প্রাক্তন বিধায়িকা তথা প্রদেশ ও_বি_সি মোর্চার সভানেত্রী মলিনা দেবনাথ ।

এছাড়াও উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি নান্টু গোস্বামী সহ সকল কার্যকর্তারা।  অপি দেবনাথের ফলাফল দেখে পাড়া-প্রতিবেশী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মনে আনন্দের উল্লাস রয়েছে। ওপি দেবনাথ জানান যে পারিবারিক আর্থিক দিক দিয়ে সে অনেক দুর্বল। এখন অপি দেবনাথের স্বপ্ন যে ও আইএএস অফিসার হবে। কিন্তু আগামীদিনের পড়াশোনায় ওর আর্থিক দিক দিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সকল সংবাদমাধ্যম এবং ত্রিপুরা সরকারের কাছেও অপি অনুরোধ রেখেছে যে আর্থিক দিক দিয়ে যেন ওকে সাহায্যর হাত বাড়িয়ে দেয় সবাই যা দিয়ে সে নিজের স্বপ্ন পূরন করতে পারে।

Releated Posts

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ সকালে গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top