News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত
Image

ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৬ মে: ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী এবং শ্রদ্ধাঞ্জলি পালিত হল রবিবার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় অধ্যাপিকা নন্দিতা রায়, তাছাড়া উপস্থিত ছিলেন ও এস ডি কৃতি সুন্দর দে এবং সিনিয়র ইনফরমেশন অফিসার সঞ্জীব দাস প্রমূখ।

কবি নজরুল কবে কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং বিদ্রোহের মাধ্যমে ইংরেজ আমলকে ধিক্কার জানিয়েছিলেন তা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। ছাত্র-ছাত্রীদের কবি নজরুল ইসলামের মতাদর্শ নিয়ে বড় হওয়ার উপদেশ দেন।

কারণ যেভাবে বর্তমান যুবসমাজ এবং ছাত্র সমাজ ড্রাগসের কবলে নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছে তা থেকে বিরত থাকার জন্য কবি নজরুল ইসলামের মতাদর্শ আদর্শ হিসেবে গ্রহণ করার উপদেশ দেন।

তাছাড়া বর্তমানে মোবাইল পরিষেবা যেভাবে ছাত্র সমাজকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে চলেছে তা থেকে বিরত থাকতে উপদেশ দেন। কিভাবে দারিদ্রতার মধ্যেও তখনকার ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সংগ্রাম চালিয়েছিলেন কবিতার মাধ্যমে এবং গানের মাধ্যমে তার জীবনী তুলে ধরা হয় এবং ছাত্র-ছাত্রীদের এই মতাদর্শ গ্রহণ করার উপদেশ দেওয়া হয়।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top