News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পান বাগানে গিয়ে রহস্যজনকভাবে গুলিবিদ্ধ পানচাষী
Image

পান বাগানে গিয়ে রহস্যজনকভাবে গুলিবিদ্ধ পানচাষী

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ২৬ মে: পানের বাগানে গিয়ে রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন এক পান চাষী। ঘটনাটি ঘটেছে রবিবার আমবাসা থানা দিন ধানছড়া এলাকায়। আহত ব্যক্তির নাম সান্থীথাং হালাম। বর্তমানে তিনি জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার বিবরণের জানা যায় রবিবার ধানছড়া এলাকায় পান বাগানে গেছিলেন ওই পান চাষী। তখনই পেছন থেকে দুবৃত্তরা তার ওপর গুলি চালায়। তাতে ঘটনা চলে আহত হয়েছেন ওই ব্যক্তি। তার পিঠে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাই  হাসপাতালে নিয়ে আসে। তবে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই ব্যক্তি। তবে কে বা কারা তার ওপর গুলি করেছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত

আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…

ByByReshmi Debnath Jun 17, 2026

সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top