News Flash

  • Home
  • দেশ
  • ভোট দিলেন সোনিয়া-রাহুল, প্রিয়াঙ্কা ও রবার্টও গণতন্ত্রের উৎসবে সামিল
Image

ভোট দিলেন সোনিয়া-রাহুল, প্রিয়াঙ্কা ও রবার্টও গণতন্ত্রের উৎসবে সামিল

নয়াদিল্লি, ২৫ মে (হি.স.): দিল্লিতে ভোট দিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া এবং পুত্র রাহুল গান্ধী। ভোট দেওয়ার পরে, ভোটকেন্দ্রে নিজস্বী তুলতেও দেখা যায় মা-ছেলেকে। শনিবার সকালে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় দিল্লির একটি ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দেন সোনিয়া ও রাহুল। এদিকে, পুত্র-কন্যাকে নিয়ে ভোট দেন সোনিয়ার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ও জামাই রবার্ট ভডরা। ভোট দিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘‘আমরা আমাদের ক্ষোভ এক পাশে রেখে সংবিধান এবং গণতন্ত্রের পক্ষে ভোট দিচ্ছি। আমি এই নিয়ে গর্বিত।’’

রাহুল গান্ধী ভোট দেওয়ার পর এক্স মাধ্যমে আহ্বান জানিয়েছেন, “দেশবাসী! ভোটের প্রথম পাঁচ দফায় আপনারা মিথ্যে, বিদ্বেষ ও অপপ্রচারকে প্রত্যাখ্যান করেছেন এবং আপনাদের জীবনের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়েছেন।” রাহুল এক্স-এ লেখেন, “আপনাদের ভোট শুধু আপনাদের জীবনকে উন্নত করবে না, গণতন্ত্র ও সংবিধানকেও রক্ষা করবে। গণতন্ত্রের এই মহান উৎসবে মা ও আমি ভোট দিয়ে অবদান রেখেছি।”

এদিন সকালে ভোট দেওয়ার পর প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন “জনগণের মধ্যে এই অনুভূতি রয়েছে যে, বিজেপির নেতারা বেকারত্ব এবং মুদ্রাস্ফীতির মতো আসল সমস্যাগুলি নিয়ে আলোচনা করছেন না। ইন্ডি জোট শুরু থেকেই মানুষের আসল সমস্যা নিয়ে কথা বলে আসছে। ইন্ডি জোটকে একবার সুযোগ দেওয়া উচিত জনতার।”

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top