News Flash

  • Home
  • দিনের খবর
  • ধুবড়িতে অপহরণকারীদের হেফাজত থেকে উদ্ধার দুই বাংলাদেশি নাগরিক, গ্রেফতার চার দুর্বৃত্ত
Image

ধুবড়িতে অপহরণকারীদের হেফাজত থেকে উদ্ধার দুই বাংলাদেশি নাগরিক, গ্রেফতার চার দুর্বৃত্ত

ধুবড়ি (অসম), ২৫ মে (হি.স.) : ধুবড়িতে পুলিশ অভিযান চালিয়ে অপহরণকারীদের হাত থেকে উদ্ধার করেছে দুই বাংলাদেশি নাগরিককে। মুক্তিপণ বাবদ হাওয়ালা লেনদেন সংক্রান্ত বন্দোবস্ত চলাকালীন ধুবড়ি পুলিশ অপহরণকারীদের হাতেনাতে ধরেছে। পাশাপাশি চার অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৩ মে ধুবড়ির আমিনারচর এলাকায় দুই বাংলাদেশি নাগরিককে অপহরণ করেছিল কতিপয় দুর্বৃত্ত। অপহরণকারীরা তাদের কাছে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে তাদের মেরে ফেলা হবে বলে হুমকি দিয়েছিল।
মুক্তিপণ বাবদ হাওয়ালা লেনদেন সংক্রান্ত বন্দোবস্ত যখন হচ্ছিল তখন কোনওভাবে খবর যায় ধুবড়ি টাউন পুলিশ আউট পোস্টে। খবর পেয়ে পুলিশের দল অভিযান চালিয়ে বাংলাদেশের জামালপুরের (বাংলাদেশ) মহালগুড়ির ২৭ বছর বয়সি রবিউল ইসলাম এবং ফরিদপুর সদরের ৩৬ বছর বয়সি মোস্তাফা কামালকে উদ্ধার করে চার অপহরণকারী আমিনারচরের (ধুবড়ি জেলান্তর্গত) বাসিন্দা আকবর আলি, শাহ আলম, আসমত আলি এবং আসকাদ আলিকে গ্রেফতার করে।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top