News Flash

  • Home
  • প্রধান খবর
  • আরজেডি ও কংগ্রেস ধর্মের ভিত্তিতে নিজেদের ভোটব্যাঙ্ককে সংরক্ষণ দিতে চায় : নরেন্দ্র মোদী
Image

আরজেডি ও কংগ্রেস ধর্মের ভিত্তিতে নিজেদের ভোটব্যাঙ্ককে সংরক্ষণ দিতে চায় : নরেন্দ্র মোদী

পাটলিপুত্র, ২৫ মে (হি.স.): কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বিহারের পাটলিপুত্রের নির্বাচনী জনসভায় মোদী বলেছেন, “আমাদের সংবিধান অনুযায়ী, ভারতে ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ থাকবে না। বাবাসাহেব আম্বেদকর বলতেন, ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ হবে না। কিন্তু আরজেডি-কংগ্রেস এসসি/এসটি/ওবিসি সংরক্ষণ শেষ করে ধর্মের ভিত্তিতে নিজেদের ভোটব্যাঙ্ককে সংরক্ষণ দিতে চায়।”

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “কলকাতা হাইকোর্ট এইমাত্র দেশের সামনে ইন্ডি জোটের আরেকটি ষড়যন্ত্র উন্মোচিত করেছে। ইন্ডি জোটের লোকজন পশ্চিমবঙ্গের ৭৭টি মুসলিম জাতিকে ওবিসি মর্যাদা দিয়েছিল। এরপর সরকারি চাকরিতে যে সুবিধাগুলি অনগ্রসর এবং ওবিসি জাতিদের দেওয়া উচিত ছিল, এই ৭৭টি মুসলিম জাতিকে দেওয়া শুরু হয়।” মোদী বলেছেন, “নিজেদের ভোটব্যাঙ্ককে খুশি করতে কংগ্রেস রাতারাতি সংখ্যালঘু প্রতিষ্ঠান সংক্রান্ত আইন পাল্টে দিয়েছে, এরপর হাজার হাজার প্রতিষ্ঠানকে সংখ্যালঘু প্রতিষ্ঠান ঘোষণা করা হয়। আগে এসসি/এসটি/ওবিসি এই প্রতিষ্ঠানগুলিতে ভর্তির সময় সম্পূর্ণ সংরক্ষণ পেতেন।”

Releated Posts

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top