News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কল্যাণপুরের মন্ডল সভাপতি হবে পরিবর্তন, নতুন মুখের দৌড়ে
Image

কল্যাণপুরের মন্ডল সভাপতি হবে পরিবর্তন, নতুন মুখের দৌড়ে

কল্যাণপুর ২৫ মে, ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্র জুড়ে এই মুহূর্তে শাসক দলীয় দৃষ্টিকোণ থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে বহু ঘটনার নায়ক মন্ডল সভাপতি জীবন দেবনাথ। ইতি মধ্যে রাজ্যের বিভিন্ন প্রভাতী পত্রিকা গুলোর মধ্যে কল্যাণপুরের মন্ডল সভাপতির কীর্তিকলাপ আংশিকভাবে প্রকাশিত হওয়ার পর গোটা মন্ডল এলাকা থেকেই বিভিন্ন প্রকারের অভিযোগ তথ্যসমৃদ্ধ আকারে আসতে শুরু করেছে। কেলেঙ্কারি পর কেলেঙ্কারি প্রায় সব কিছুতেই রীতিমতো পিএইচডি করে নিয়েছে কল্যাণপুর প্রমোদ নগরের বিজেপি দলের মন্ডল সভাপতি জীবন দেবনাথ, অন্তত এলাকা সূত্রে এমনটাই খবর। আমরা যেহেতু দায়বদ্ধ, তাই প্রতিনিয়ত তথ্যসমৃদ্ধ আকারে জীবন দেবনাথ এর বিভিন্ন কীর্তি কলাপ মানুষের কাছে তুলে ধরবই।
জীবন দেবনাথ মন্ডল সভাপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে অপসারিত হচ্ছেনই, এতে কোন সন্দেহের অবকাশ নেই। এখন জোর চর্চা চলছে, পরবর্তী মন্ডল সভাপতি কে? এলাকার বিভিন্ন স্তরের রাজনৈতিক তত্ত্ব বিজ্ঞ মহলের মত অনুসারে মন্ডল সভাপতি হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি চর্চার কেন্দ্রবিন্দুতে বর্তমান পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ এবং ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জি শক্তি কেন্দ্রের প্রমুখ নিতাই বল। সোমেন গোপ দীর্ঘদিন ধরেই প্রশাসনে দায়িত্ব পালন করার পাশাপাশি অতীতে যুব মোর্চার জেলা কমিটির সভাপতি দায়িত্ব পালন করেছেন, কাজেই মন্ডল সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে যদি নিযুক্ত হন তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। অন্যদিকে আরেকটা নাম নিয়ে জোর চর্চা হচ্ছে, নিতাই বল। গোটা বিধানসভা এলাকায় দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে অবাম আন্দোলনের একজন অন্যতম নেতৃত্ব নিতাই বল বর্তমানে গোটা মন্ডল এলাকাতেই একজন অন্যতম গ্রহণযোগ্য বিজেপি নেতৃত্ব। যদিও দলের আভ্যন্তরীণ বিষয়, আগাম কোন কিছুই সঠিকভাবে বলা যাবে না। তবে এটা নিশ্চিতভাবে বলা যায় জীবন দেবনাথ অপসারিত হচ্ছেই, আর মন্ডল সভাপতি হওয়ার দৌরে আপাতত এগিয়ে রয়েছে সোমেন গোপ এবং নিতাই বল। বাকিটা সময় বলবে!

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top