News Flash

  • Home
  • দেশ
  • ভোট দিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী খাট্টার, বললেন “কংগ্রেস প্রার্থী কোনও চ্যালেঞ্জই নয়”
Image

ভোট দিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী খাট্টার, বললেন “কংগ্রেস প্রার্থী কোনও চ্যালেঞ্জই নয়”

কার্নাল, ২৫ মে (হি.স.): গণতন্ত্রের বৃহত্তম উৎসবে সামিল হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। লোকসভা নির্বাচনে হরিয়ানার কার্নাল আসন থেকে লড়ছেন তিনি, শনিবার সকালে ভোট দেওয়ার পর খাট্টার বলেছেন, “কংগ্রেস প্রার্থী তাঁর কাছে কোনও চ্যালেঞ্জই নয়।” প্রসঙ্গত, এই আসনে খাট্টারের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী হলেন কংগ্রেসের দিব্যাংশু বুধিরাজা।

শনিবার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই কার্নালের একটি পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন মনোহর লাল খাট্টার। ভোট দেওয়ার পর নিজের জয় নিয়ে আশা ব্যক্ত করেছেন তিনি। বলেছেন, “আমি নিজের ভোট দিয়েছি। আমি জনগণের কাছে গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করার জন্য আবেদন করছি এবং বিজেপিকে ভোট দেওয়ারও আবেদন জানাচ্ছি। কংগ্রেস প্রার্থী আমার জন্য চ্যালেঞ্জ নয়।”

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top