News Flash

  • Home
  • খেলা
  • কসমো-র বাবুলের শতরান সত্ত্বেও পোলস্টার শিবিরে আশার আলো
Image

কসমো-র বাবুলের শতরান সত্ত্বেও পোলস্টার শিবিরে আশার আলো

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। যদিও দুই ইনিংসের খেলা। প্রথম ইনিংসে লিড নিতে যেন মরিয়া দুই দল। কসমোপলিটন এবং পোলস্টার ক্লাব। সম্ভাবনার রেখাচিত্রে ফিফটি ফিফটি চান্স। তবে পোলস্টার শিবিরে যথেষ্ট আশার আলো। কেননা, এই মুহূর্তে পোলস্টার ঠিক ১২৬ রানে পিছিয়ে রয়েছে। হাতে রয়েছে আরো ছয়টি উইকেট। খেলার হিসেবে অনুযায়ী দ্বিতীয় দিনের ৯০ ওভার বাকি। তবে শনিবার সান্ধ্যকালীন বর্ষণ মাঠের পরিবেশ পরিস্থিতির উপর কতটুকু প্রভাব বিস্তার করে, সেটাও দেখার বিষয়। বলা বাহুল্য, বাবুল দে-র অনবদ্য শতরান। আর এতেই রানের পাহাড় পোলস্টারের কাঁধে। এ ডিভিশন সুপার ফোরের ম্যাচে শনিবার এই চিত্রটাই দেখা গেল কসমোপলিটন বনাম পোলস্টারের ম্যাচে। টস জিতে এদিন কসমোপলিটন দল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৫৭.১ ওভার খেলে ২০৩ রানে কসমোপলিটন তাঁদের প্রথম ইনিংস শেষ করে। এর মধ্যে ওপেনিংয়ে নেমে একা বাবুল দে ব্যক্তিগত ১০২ রান সংগ্রহ করে। তার এই ইনিংসে ১৪৭ বলে ১২টি চারের মার সামিল রয়েছে। এছাড়া বাসু দাস ২১, শুভম সূত্রধর ১৮, সৌরভ কর ১৮, চন্দন রায় ১৫ রান করেন। অতিরিক্ত খাতে দল পায় ১১রানের ভরসা। বোলিংয়ে পোলস্টারের হয়ে পৌরুষ মিশ্র ৭৪ রানে ৪টি এবং রিব্রজিত দাস ২টি উইকেট নেন। একটি করে উইকেট ভাগ করে নেন চিরঞ্জীব দেবনাথ, শ্যামল বিস্বাস ও সুভাষ চক্রবর্তীরা। পাল্টা খেলতে নেমে প্রথম দিনের খেলা শেষে পোলস্টারের স্কোর দাঁড়ায় ২৭ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৭৭ রান। ব্যাটে তন্ময় ঘোষ ১৬, দ্বিপায়ন দেববর্মা ১৩ রান করেন।  আয়ুশ দেবনাথ ২০ ও চিরঞ্জীব দেবনাথ ১৩ রানে অপরাজিত রয়েছেন। আরও প্রয়োজন ১২৬ রানের। তাহলে কসমোর গড়া স্কোর অতিক্রম করতে পারবেন পোলস্টার শিবির। আগামীকাল ম্যাচের দ্বিতীয় তথা অন্তিম দিনের প্রথম বেলার খেলায় ম্যাচের ফলাফলের অনেকটা প্রকট হয়ে উঠবে।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top