News Flash

  • Home
  • দিনের খবর
  • কালিম্পং থেকে মিরিকের যাওয়ার পথে দুর্ঘটনায় হত ১, আহত ৪
Image

কালিম্পং থেকে মিরিকের যাওয়ার পথে দুর্ঘটনায় হত ১, আহত ৪

কালিম্পং, ২৫ মে (হি. স.): শনিবার নিয়ন্ত্রণ হারিয়ে নির্মীয়মাণ উড়ালপুল থেকে নীচে পড়ল যাত্রীবাহী ছোট গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হল একজনের আহত গাড়ি চালকসহ মোট চারজন। দুর্ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার ওদলাবাড়ি ও বাগ্রাকোটের মাঝে জাতীয় সড়কের নির্মীয়মাণ উড়ালপুলে।

জানা গিয়েছে, কালিম্পং জেলার চারকোল থেকে মিরিকের উদ্দেশ্যে যাওয়ার পথে উড়ালপুলের অ্যাপ্রোচ রোডে কোনও ‘নো এন্ট্রি’ বোর্ড না দেখে দ্রুত গতিতে উড়ালপুলের উপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রায় ৫০ ফুট নীচে পড়ে যায়।

শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে তাঁদের উদ্ধার কাজে হাত লাগান। ঘটনাস্থলেই নাংশেল তামাং নামে এক মহিলার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালবাজার থানার পুলিশ। সকলকে উদ্ধার করে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত বাকিদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর হওয়ায় তাদের শিলিগুড়ির একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top