News Flash

  • Home
  • প্রধান খবর
  • আরজেডি ক্ষমতায় ফিরলেই বিহারে গ্যাং ওয়ার, জঙ্গলরাজ ফিরবে : অমিত শাহ
Image

আরজেডি ক্ষমতায় ফিরলেই বিহারে গ্যাং ওয়ার, জঙ্গলরাজ ফিরবে : অমিত শাহ

আরা, ২৪ মে (হি.স.): আরজেডি ক্ষমতায় ফিরলেই বিহারে গ্যাং ওয়ার, জঙ্গলরাজ ও অপহরণের ঘটনা ফিরবে। আরজেডি-কে কটাক্ষ করে এই মন্তব্য করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার বিহারের আরায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেছেন, “লালুজির সমগ্র জীবনটাই কেটেছে পরিবারের জন্য। যাদব সম্প্রদায়ও ভুল ধারণার মধ্যে রয়েছে যে, লালুজি যাদবদের জন্য কাজ করছেন। লালুর দুই ছেলেই বিহারে মন্ত্রী হয়েছিলেন, এক মেয়ে রাজ্যসভার সাংসদ, অন্য মেয়েকে সিওয়ান থেকে সাংসদ করা হয়েছিল, রাবড়ি দেবীকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল এবং রাবড়ি দেবীর দুই ভাইকে লালুজি মন্ত্রী ও সাংসদ করেছিলেন। লালুজির মনে আপনাদের জন্য স্থান নেই।”
জনসভায় উপস্থিত জনগণের জনগণের উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “আপনারা কী বিহারে ফের জঙ্গলরাজ চাইছেন? আমি আপনাদের আশ্বস্ত করছি, যতদিন নরেন্দ্র মোদীজি থাকবেন, জঙ্গলরাজ এখানে ফিরতে পারবে না।” অমিত শাহ আরও বলেছেন, “কংগ্রেস, লালু প্রসাদ যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পিছিয়ে পড়া শ্রেণীর সংরক্ষণ কেড়ে নিতে চায়। কর্ণাটকে তাঁরা মুসলমানদের ৫ শতাংশ সংরক্ষণ দিয়েছে, হায়দরাবাদে তাঁরা মুসলিমদের ৪ শতাংশ সংরক্ষণ দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অনেক মুসলিম জাতিকে ওবিসি-তে যুক্ত করেছেন। কলকাতা হাইকোর্ট বাংলার এই বেআইনি সংরক্ষণ বাতিল করেছে। আমি আপনাদের বলতে চাই, যতদিন নরেন্দ্র মোদীজি এবং বিজেপি থাকবে ততদিন আমরা দলিত, অনগ্রসর শ্রেণী এবং আদিবাসীদের সংরক্ষণকে স্পর্শ করতে দেব না।”

Releated Posts

কৃষি থেকে স্বাস্থ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল পাচ্ছে ভারত: বিশ্বব্যাংক

ওয়াশিংটন, ১০ আগস্ট (আইএএনএস): কৃষকদের আর্থিক সাশ্রয় থেকে শুরু করে যক্ষ্মা রোগী শনাক্তকরণ এবং কৃষি সংক্রান্ত লক্ষ লক্ষ…

ByByNews Desk Aug 10, 2026

ভারত ছাড়ো দিবসে স্বাধীনতা সংগ্রামী ও শহিদদের শ্রদ্ধা, স্মৃতিসৌধ পরিষ্কার করলেন বাঁসুরি স্বরাজ-সহ বিজেপি নেতারা

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী উদযাপনের অংশ হিসেবে রবিবার দিল্লির বিভিন্ন প্রান্তে স্বাধীনতা…

ByByNews Desk Aug 9, 2026

পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বাংলায় বিক্ষোভের মুখে মমতা

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় পুলিশ হেফাজতে এক তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যুর অভিযোগের পর তাঁর…

ByByNews Desk Aug 9, 2026

‘ভুলের আত্মসমীক্ষা করুন’, ছাত্র আন্দোলন নিয়ে ধর্মেন্দ্র প্রধানের মন্তব্যে বিরোধীদের তোপ

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): এনইইটি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় ‘জেন জি’-র সদস্যদের বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top