News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২৫ মে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট, ভাগ্যপরীক্ষা ৮৮৯ জন প্রার্থীর
Image

২৫ মে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট, ভাগ্যপরীক্ষা ৮৮৯ জন প্রার্থীর

নয়াদিল্লি, ২৪ মে (হি.স.): লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ২৫ মে, শনিবার দেশের ৬টি রাজ্য ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি সংসদীয় আসনে হবে ভোটগ্রহণ। এই দফায় ভাগ্যপরীক্ষা হবে মোট ৮৮৯ জন প্রার্থীর। ভোটগ্রহণ শুরু হবে সকাল সাতটা থেকে এবং চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই দফায় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন – বিজেপির বাঁসুরি স্বরাজ, মনোজ তিওয়ারি, কংগ্রেসের কানহাইয়া কুমার। এছাড়াও এই দফায় ভাগ্যপরীক্ষা হবে মানেকা গান্ধী, মেহবুবা মুফতি, সম্বিত পাত্র প্রমুখ হেভিওয়েট প্রার্থীর।
যে ৫৮টি আসনে শনিবার ভোটগ্রহণ হবে, সেগুলি দেখে নেওয়া যাক :
পশ্চিমবঙ্গ (৮টি আসন) : বাঁকুড়া, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম (এসটি), মেদিনীপুর, পুরুলিয়া ও বিষ্ণুপুর (এসসি)।
দিল্লি (৭টি সংসদীয় আসনেই ভোট হবে ষষ্ঠ দফায়) : চাঁদনি চক, উত্তর পূর্ব দিল্লি, পূর্ব দিল্লি, নতুন দিল্লি, উত্তর পশ্চিম দিল্লি ও দক্ষিণ দিল্লি।
বিহার (৮টি লোকসভা কেন্দ্র) : বাল্মীকি নগর, পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, শেওহর, বৈশালী, গোপালগঞ্জ (এসসি), সিওয়ান ও মহারাজগঞ্জ।
হরিয়ানা (১০টি আসন) : আম্বালা, কুরুক্ষেত্র, সিরসা, হিসার, কার্নাল, সোনিপত, রোহতক, ভিওয়ানি-মহেন্দ্রগড়, গুরগাঁও, ফরিদাবাদ।
জম্মু ও কাশ্মীর (একটি আসন) : অনন্তনাগ-রাজৌরি।
ঝাড়খণ্ড (৪টি আসন): গিরিডিহ, ধানবাদ, রাঁচি, জামশেদপুর।
ওডিশা (৬টি লোকসভা আসন) : ভুবনেশ্বর, পুরী, ঢেঙ্কানাল, কেওনঝার (এসসি), কটক ও সম্বলপুর।
উত্তর প্রদেশ (১৪টি আসন) : সুলতানপুর, প্রতাপগড়, ফুলপুর, এলাহাবাদ, আম্বেদকর নগর, শ্রাবস্তী, ডুমারিয়াগঞ্জ, বাস্তি, সন্ত কবির নগর, লালগঞ্জ, আজমগড়, জৌনপুর, মছলিশহর ও ভাদোহি।

Releated Posts

কৃষি থেকে স্বাস্থ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল পাচ্ছে ভারত: বিশ্বব্যাংক

ওয়াশিংটন, ১০ আগস্ট (আইএএনএস): কৃষকদের আর্থিক সাশ্রয় থেকে শুরু করে যক্ষ্মা রোগী শনাক্তকরণ এবং কৃষি সংক্রান্ত লক্ষ লক্ষ…

ByByNews Desk Aug 10, 2026

ভারত ছাড়ো দিবসে স্বাধীনতা সংগ্রামী ও শহিদদের শ্রদ্ধা, স্মৃতিসৌধ পরিষ্কার করলেন বাঁসুরি স্বরাজ-সহ বিজেপি নেতারা

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী উদযাপনের অংশ হিসেবে রবিবার দিল্লির বিভিন্ন প্রান্তে স্বাধীনতা…

ByByNews Desk Aug 9, 2026

পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বাংলায় বিক্ষোভের মুখে মমতা

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় পুলিশ হেফাজতে এক তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যুর অভিযোগের পর তাঁর…

ByByNews Desk Aug 9, 2026

‘ভুলের আত্মসমীক্ষা করুন’, ছাত্র আন্দোলন নিয়ে ধর্মেন্দ্র প্রধানের মন্তব্যে বিরোধীদের তোপ

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): এনইইটি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় ‘জেন জি’-র সদস্যদের বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top