News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের মান উন্নয়নে গ্রীষ্মকালীন সময়ে বিশেষ পাঠদানের উদ্যোগ শিক্ষকদের
Image

ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের মান উন্নয়নে গ্রীষ্মকালীন সময়ে বিশেষ পাঠদানের উদ্যোগ শিক্ষকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে: শিক্ষা ব্যবস্থার আসল চেহারা দেখালেন খোদ শিক্ষকরা। শহরতলীর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পড়াশুনায় যথেষ্ট পিছিয়ে। গ্রীষ্মকালীন ছুটিতে এবারে তাদের বিশেষ পাঠদানের ব্যবস্থা করলেন দশ জন শিক্ষক।

শহরতলী একটি স্কুলের শিক্ষকরা জানান, এমন বহু ছাত্রছাত্রী আছে যারা বর্ণমালা পর্যন্ত লিখতে কিংবা পড়তে জানে না। অথচ তারা পঞ্চম কিংবা ষষ্ঠ শ্রেনীতে উঠে গেছে। এমন ছাত্রছাত্রীদের জন্য আনন্দনগর স্কুলে গ্রীস্মকালীন ছুটির দিনগুলোতে বিশেষভাবে পাঠদান করা হচ্ছে।

স্কুলের ১০ জন শিক্ষক এই বাড়তি দায়িত্ব পালন করছেন। তাদের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। কিন্তু পাশপাশি প্রশ্ন উঠছে এতদিন তাহলে স্কুলে কিভাবে পড়ানো হয়েছে ? ১০-১৫ দিনেই দুর্বল ছাত্ররা কি সব শিখে যাবে ?  শহরতলীর একটি স্কুলের যদি এই অবস্থা হয় তাহলে গ্রামের স্কুলের অবস্থা কেমন। শিক্ষা দপ্তর বিশেষ উদ্যোগ গ্রহণ করে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের বিকাশ ঘটানোর চেষ্টা করুক, এমনই অভিমত অভিভাবক মহলের।

Releated Posts

সংরক্ষিত শূন্যপদ পূরণে বিশেষ নিয়োগের দাবিতে টিএসএফের বিক্ষোভ

আগরতলা, ২৪ জুন : তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য সংরক্ষিত দীর্ঘদিনের শূন্যপদগুলি অবিলম্বে পূরণের…

ByByTaniya Chakraborty Jun 24, 2026

মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে আগরতলায় বর্ণাঢ্য র‍্যালি

আগরতলা, ২৪ জুন: আগামী ২৬ জুন পালিত হতে চলা ড্রাগের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 24, 2026

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ গোলাঘাটি গ্রামীণ ব্যাংকের এক কর্মীর বিরুদ্ধে, তদন্তের দাবি

আগরতলা, ২৪ জুন : দক্ষিণ ত্রিপুরার গোলাঘাটি এলাকায় গ্রাহকের জমা দেওয়া টাকা সংশ্লিষ্ট অ্যাকাউন্টে জমা না দিয়ে আত্মসাতের…

ByByTaniya Chakraborty Jun 24, 2026

মারধর ও শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত দুই ভাই, তদন্তে পুলিশ

আগরতলা, ২৪ জুন : পূর্ব আগরতলা মহকুমার এনসিসি থানার অন্তর্গত ইন্দ্রনগর কবরখলা আইটিআই রোড এলাকার এক গৃহবধূর উপর…

ByByTaniya Chakraborty Jun 24, 2026
Scroll to Top