News Flash

  • Home
  • দেশ
  • ভোটের আগে দিল্লীবাসীকে সতর্ক করলেন অতিশী, বললেন বিজেপির থেকে সাবধান থাকুন
Image

ভোটের আগে দিল্লীবাসীকে সতর্ক করলেন অতিশী, বললেন বিজেপির থেকে সাবধান থাকুন

নয়াদিল্লি, ২২ মে (হি.স.): আগামী ২৫ মে দিল্লিতে ভোট, তার আগে দিল্লিবাসীকে সতর্ক করলেন আম আদমি পার্টির নেত্রী অতিশী। তিনি বলেছেন, “বিজেপির ষড়যন্ত্রে প্রলুব্ধ হবেন না।” বুধবার সকালে এক সাংবাদিক সম্মেলনে অতিশী বলেছেন, “আমি দিল্লিবাসীকে সতর্ক করতে চাই – বিজেপির ষড়যন্ত্রে প্রলুব্ধ হবেন না। আমি বিজেপিকেও বলতে চাই – আপনারা দিল্লির জনগণকে বোকা বানাতে পারবেন না, তাঁরা এবার ইন্ডি জোটকে ৭টি আসন দিতে চলেছে…আমরা অবিলম্বে হরিয়ানা সরকারকে চিঠি দেব। যদি প্রয়োজন হয়, আমরা আদালতে একটি জরুরী আবেদনও করব…হরিয়ানা সরকারের কাছে আমাদের চিঠির বিষয়ে কোনও ব্যবস্থা না নিলে, প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টে যাব।”

দিল্লির মন্ত্রী তথা এএপি নেত্রী অতিশী আরও বলেছেন, “২৫ মে (দিল্লিতে) ভোটের আগে এএপি-কে নিশানা করেছে বিজেপি, দিল্লির জনগণকেও বিভ্রান্ত করার জন্য একটি নতুন ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্রে বিজেপি তাঁদের হরিয়ানা সরকারের মাধ্যমে দিল্লির জলপ্রবাহ বন্ধ করে দিয়েছে। দিল্লির জনগণকে বিভ্রান্ত করতে এবং এখানে জলের সঙ্কট সৃষ্টি করতে এমনটা করা হয়েছে। দিল্লিতে যমুনার জল সরবরাহ বন্ধ করা হচ্ছে… একটি তদন্তে জানা গিয়েছে, হরিয়ানা সরকার দিল্লিতে যমুনার জলের প্রবাহ বন্ধ করছে।”

Releated Posts

উত্তরাখণ্ডে মধ্যরাতেই বিলুপ্ত হচ্ছে মাদ্রাসা বোর্ড, ১ জুলাই থেকে দায়িত্ব নেবে নতুন সংস্থা

দেহরাদুন, ৩০ জুন(আইএএনএস) : শিক্ষা নীতিতে বড় পরিবর্তনের পথে হাঁটছে উত্তরাখণ্ড সরকার। মঙ্গলবার মধ্যরাত থেকে রাজ্যের বর্তমান উত্তরাখণ্ড…

ByBySandeep Biswas Jun 30, 2026

‘এক ডাকে অভিষেক’ কর্মসূচির সূচনা, নিগৃহীত তৃণমূল কর্মীদের আইনি সহায়তার উদ্যোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৩০ জুন (আইএএনএস): রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় অভিযুক্ত ও নিগৃহীত তৃণমূল কংগ্রেস কর্মীদের আইনি সহায়তা দিতে ‘এক ডাকে…

ByByNews Desk Jun 30, 2026

অযোধ্যায় গৃহবন্দি কংগ্রেসের অজয় রাই, বিজেপি-কংগ্রেসের তরজা তুঙ্গে

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): অযোধ্যায় রামমন্দির দর্শনের নির্ধারিত কর্মসূচির আগে উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই-কে গৃহবন্দি করা হয়েছে…

ByByNews Desk Jun 30, 2026

আদানির ভিঝিঞ্জাম বন্দরে ৪৯ শতাংশ অংশীদারিত্ব কিনতে ১.৩৯৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এমএসসি গ্রুপের সহযোগী সংস্থা

আমদাবাদ, ৩০ জুন (আইএএনএস): আদানি বন্দর এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এপিএসইজেড) মঙ্গলবার জানিয়েছে, এমএসসি গ্রুপ-এর কনটেনার টার্মিনাল পরিচালনাকারী…

ByByNews Desk Jun 30, 2026
Scroll to Top