বসিরহাট, ১৯ মে (হি.স.): বাংলাকে শ্রেষ্ঠ বানানোর দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার সন্দেশখালির গাবতলার লাল কাছারি ময়দানে বসিরহাটের বিজেপি প্রার্থীর রেখা পাত্রের সমর্থনে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রচারে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি বলেন, ”রেখা পাত্র অত্যাচারী মা-বোনদের হয়ে লড়াই করছেন, এই নির্বাচন শুধু রেখা পাত্রের জন্য নয়, এটা আমাদের সবার নির্বাচন। সারা দেশের নির্বাচন। যেখানে যাচ্ছি সেখানে মানুষ শুনতে চাইছে সন্দেশখালির ঘটনা। সারা দেশের মানুষ আপনাদের জিন্দাবাদ অভিনন্দন দিচ্ছে।”
হিমন্ত শর্মা আরও বলেছেন, “মমতাদি যতই চেষ্টা করুক শেখ শাহাজানকে বাঁচানোর, বিচার হবেই, ছাড় পাবে না কেউ। দিদি শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছে, সন্দেশখালির মা, বোনেদের পাশে দাঁড়াইনি। আমরা পশ্চিম বাংলায় ক্ষমতায় আসলে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য বানাবো। যেখানে অসমে পেট্রোল ৯৩ টাকা, এখন বাংলায় ১০৩ টাকা, তার কারণ এখানে পেট্রোল-এর ওপর ট্যাক্স।”

রেখা পাত্র অত্যাচারী মা-বোনদের হয়ে লড়াই করছেন : হিমন্ত বিশ্ব শর্মা
Tags:
Releated Posts
লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি
ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…
অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত
গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…
মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার
ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…
অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে
গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…


















