News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিরোধী দলের অপপ্রচারের বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ মিছিল বিজেপির
Image

বিরোধী দলের অপপ্রচারের বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ মিছিল বিজেপির

আগরতলা, ১৮ মে: বিরোধী দলের ষড়যন্ত্র, অপপ্রচার, রাজ্যের উন্নয়ন স্তব্ধ করার ন্যক্কারজনক মানসিকতার বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিজেপি। আজ এরই প্রতিবাদে রাজপথে  বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এদিনের মিছিলটি কৃষ্ণনগর দলীয় কার্যালয়ের সামনে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে।

এদিনেট মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য, মন্ত্রী রতন লাল নাথ, বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা।

এদিন প্রদেশ বিজেপি মুখপাত্র রাজীব ভট্টাচার্য্যে বলেন, রাজ্যের বিরোধীরা জনগণকে বিভ্রান্ত করার জন্য বিজেপি সরকারের উপর বিভিন্ন আরোপ আনছে। এরই প্রতিবাদ করতে আজ মাঠে নামা হয়েছে। বিরোধীরা দাবি করছেন রাজ্য জুড়ে কাজ, খাদ্য, বিদ্যুৎ পরিষেবার সমস্যা রয়েছে। কিন্তু বিজেপি নেতৃত্বাধীন সরকার রাজ্যবাসীর জন্য বিভিন্ন পরিকল্পনা করে যাচ্ছে। মানুষের সুবিধার্তে সবসময় কাজ করে যাচ্ছে।

এদিন তিনি আরও বলেন, এই রাজ্যে কখনো পেট্রোল-ডিজেলের সমস্যা দেখা যায় নি। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে রাজ্যে সংকট দেখা দিয়েছিল। তবে দ্রুততার সহিত কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সহায়তায় তা সমস্যা সমাধান করা হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, বিরোধীরা মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তারই যোগ্য জবাব দেয়ার জন্য বিজেপির তরফ থেকে ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি তিনি বিরোধীদের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য অবেধন জানিয়েছেন তিনি।

Releated Posts

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top