News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশাগ্রস্ত অবস্থায় হাসপাতালে ঢুকে মাতলামি যুবকের, হেনস্থার শিকার কর্তব্যরত মহিলা চিকিৎসক
Image

নেশাগ্রস্ত অবস্থায় হাসপাতালে ঢুকে মাতলামি যুবকের, হেনস্থার শিকার কর্তব্যরত মহিলা চিকিৎসক

আগরতলা, ১৭ মে : নেশাগ্রস্ত অবস্থায় হাসপাতালে ঢুকে মাতলামি এক যুবকের। তার দ্বারা হেনস্থার শিকার হয়েছে কর্তব্যরত মহিলা চিকিৎসক, বলে অভিযোগ। ওই ঘটনায় সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে উত্তেজনা ছড়িয়েছিল।

ঘটনার বিবরণে জানা যায় গতকাল মধ্যরাত থেকে হাসপাতালে আপাতকালীন বিভাগে রোগীদের সংখ্যাটা কিছু বেশি ছিল ।সেই সময় হাসপাতালে ডেপুটেশনে আসা মহিলা চিকিৎসক সুকন্যা দাস রোগী দেখছিলেন। এমতাবস্থায় হাসপাতালে নেশাগ্রস্থ হয়ে ঢুকে পড়ে হৃদয় মালাকার নামে যুবক। অভিযোগ, নেশাগ্রস্থ অবস্থায় সে কর্তব্যরত মহিলা চিকিৎসককে দুরব্যবহার শুরু করে, এবং কর্তব্য পালনে বাধা দেয়। তখন হাসপাতাল কর্তৃপক্ষ সোনামুড়া থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে।

ঘটনার বিবরণে আরো জানা গিয়েছে, তার কোন আত্মীয় পরিজন বা সে নিজেও হাসপাতালে ভর্তি ছিল না। এমনিতেই হাসপাতাল পাশে বাড়ি হওয়ায় নেশাগ্রস্ত অবস্থায় হাসপাতালে ঢুকে পড়ে এবং একটা উশৃংখল পরিস্থিতি সৃষ্টি করে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে তরিঘরি ছুটে গিয়েছেন সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ প্রার্থ প্রতীম দাস।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top