News Flash

  • Home
  • খেলা
  • ক্রিকেট : প্রাচ্যভারতীকে হারিয়ে মূল পর্বের লক্ষ্যে এগিয়ে নন্দননগর স্কুল
Image

ক্রিকেট : প্রাচ্যভারতীকে হারিয়ে মূল পর্বের লক্ষ্যে এগিয়ে নন্দননগর স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। নন্দননগর স্কুলও চাইছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মুল পর্বে খেলার ছাড়পত্র পেতে। বিদ্রোহী কবি নজরুল বিদ্যালয়কে ছাপিয়ে শীর্ষ স্থানে উঠে আসলো নন্দননগর স্কুল। ‘‌বি’ গ্রুপে। ২ ম্যাচ খেলে দুটিতেই জয়লাভ করে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর আন্ত:‌ স্কুল টি-‌২০ ক্রিকেটে। বামুটিয়ার তালতলা স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে বৃহস্পতিবার নন্দননগর স্কুল ১১০ রানের বড় ব্যবধানে পরাজিত করে প্রাচ্যভারতী স্কুলকে। আপাতত গ্রুপে বিদ্রোহী কবি নজরুল বিদ্যালয়কে (‌২.‌২১৪) ছাপিয়ে নন্দননগর স্কুল (‌৫.‌৩০০) রানরেটে শীর্ষে রয়েছে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে নন্দননগর স্কুল নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২১০ রান করে। প্রথম ম্যাচের মতো এদিনও ২২ গজে ব্যাট হাতে জ্বলে উঠে ইমন পাল। ওপেনিং জুটিতে সত্যজিৎ দেববর্মাকে সঙ্গে নিয়ে ইমন ৯০ বল খেলে ১৪১ রান যোগ করে। সত্যজিৎ ৪৬ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১ এবং ইমন ৫২ বল খেলে ১৪ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৯০ রান করে। এছাড়া দলের পক্ষে দলনায়ক জয়দেব সাহা ১৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১ এবং তুহিন দেবনাথ ৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ রান করে। প্রাচ্য ভারতী স্কুলের পক্ষে মহ:‌ ফারহাদ হোসেন ৩০ রানে ২ টি উইকেট দখল করে। জবাবে কেলতে নেমে বিশাল রানের নীচে চাপা পড়ে যায় প্রাচ্য ভারতী স্কুল। অতিরিক্ত ৩০ রানের সুবাদে দল গুটিয়ে যায় মাত্র ১০০ রানে। দলের পক্ষে মহ:‌ ফারহাদ হোসেন ৩৮ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩২ এবং অঙ্কুর দেবনাথ ৩৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৫ রান করে। নন্দননগর স্কুলের পক্ষে ইমন পাস ১০ রানে ৩ টি উইকেট দখল করে ম্যাচের সেরা ক্রিকেটারের সম্মান পায়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top