News Flash

Image

হলদিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা

পূর্ব মেদিনীপুর, ১৬ মে (হি স): তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এবার ‘বদলা’র কথা। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় নির্বাচনী সভা থেকে গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ফলফলের প্রেক্ষিতে কোনও না কোনওদিন ‘বদলা’ নেবেন বলে সাফ জানিয়ে দিলেন মমতা।

লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তাঁকে ষড়যন্ত্র করে হারানো হয়েছিল বলে অভিযোগ তোলেন মমতা। সরাসরি নাম না করলেও, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেই তিনি এমন মন্তব্য করেছেন বলে নিশ্চিত রাজনৈতিক মহল।

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার সঙ্গে প্রতারণা হয়েছে, ছাপ্পাভোট হয়েছে। পুরো ভোট লুঠ হয়েছে বিধানসভা নির্বাচনে। বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে, জেলাশাসক বদলেছিল, পুলিশ সুপার বদলেছিল, আইসি বদলেছিল। আর ভোট হয়ে যাওয়ার পরে লোডশেডিং করে দিয়ে দিয়ে ফল পালটে দিয়েছিল।”

এর আগেও নন্দীগ্রামে পরাজয় নিয়ে একই অভিযোগ তুলেছেন। এ নিয়ে আদালতেও গিয়েছেন তিনি। তবে এদিন তিনি বলেন, “আমি আজ না হয় কাল, এর বদলা তো নেবই। কী ভাবে নেব, কেমন করে নেব, সেটা আগামীদিন পথ দেখাবে।’’

নন্দীগ্রামে যে ফলাফল হয়েছিল সেটা নন্দীগ্রামের মানুষের রায় ছিল না বলে এদিন দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যাঁরা করেছেন, তাঁদের বলি, মাথার উপর যদি ঈশ্বর-আল্লাহ্ থেকে থাকেন, তাঁরাই করবেন। বিজেপি দিল্লিতে ক্ষমতায় আছে বলে কমিশনকে দিয়ে মেদিনীপুর লুঠ করে। আমি আদালতে মামলা করেছি। পড়ে আছে এখনও। আজ না হয় কাল, বদলা নেবই নেব। কারণ ওটা নন্দীগ্রামের মানুষের রায় নয়।”

এদিন মমতা আরও বলেন, “এখানে যারা গদ্দারি করেছে, তৃণমূলের খেয়ে, তৃণমূলের লুঠ করে…আমরা জানতেও পারিনি।” সরাসরি যদিও কারও নাম মুখে আনেননি মমতা, তবে তাঁর নিশানায় শুভেন্দু এবং অধিকারী পরিবার বলেই মত রাজনৈতিক মহলের।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top