News Flash

  • Home
  • দেশ
  • মুখ্যমন্ত্রী শিন্ডের ব্যাগ তল্লাশি নির্বাচন কমিশনের আধিকারিকদের
Image

মুখ্যমন্ত্রী শিন্ডের ব্যাগ তল্লাশি নির্বাচন কমিশনের আধিকারিকদের

নাসিক, ১৬ মে (হি. স.): মহারাষ্ট্রে উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউত সম্প্রতি আঙুল তুলেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দিকে। অভিযোগ, ভোটপ্রচারের সময় নাকি ব্যাগে করে টাকা নিয়ে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে একনাথের পথ আটকালেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। হেলিকপ্টারে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা ব্যাগগুলি খুলে তল্লাশি চালান নির্বাচন কমিশনের আধিকারিকরা। যদিও ব্যাগগুলিতে গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছাড়া বিতর্কিত কিছুই পাওয়া যায়নি।

জানা গেছে, এদিন নাসিকের পঞ্চবটিতে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন একনাথ শিন্ডে। তিনি হেলিকপ্টার থেকে নামার পরেই অস্থায়ী হেলিপ্যাডে চলে আসেন কমিশনের আধিকারিকরা। তারপর কপ্টারের ভেতর থেকে একটি ব্যাগ এবং একটি ট্রলি মাটিতে নামিয়ে সেগুলি খুলে তল্লাশি করেন তাঁরা। যদিও কিছু না মেলায় আবার সেগুলি হেলিকপ্টারে তোলা হয়। তল্লাশির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top