News Flash

  • Home
  • প্রধান খবর
  • কারা কারা টাকা নিয়েছিলেন সব ফাঁস হবে, চাকরি বাতিল নিয়ে সভায় সরব মমতা
Image

কারা কারা টাকা নিয়েছিলেন সব ফাঁস হবে, চাকরি বাতিল নিয়ে সভায় সরব মমতা

পূর্ব মেদিনীপুর, ১৬ মে (হি. স.) : নিয়োগ দুর্নীতি মামলায় এক ধাক্কায় হাজার হাজার চাকরি বাতিল হয়েছে। হলদিয়ায় দাঁড়িয়ে এবার সেই নিয়ে নাম না করে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যাঁদের চাকরি গিয়েছে, তাঁদের মধ্যে মেদিনীপুরের বহু ছেলেমেয়ে রয়েছে, তাঁরা যদি মুখ খোলেন, কে বা কারা কত টাকা নিয়েছিলেন, সব বেরিয়ে পড়বে বলে কার্যত হুঁশিয়ারি দিলেন তিনি। চাকরি বাতিল হয়েছে যাঁদের, তাঁদের পাশে থাকার বার্তা দেন। অন্যের ঘর ভাঙলে নিজের ঘরও ভাঙে বলে মন্তব্য করেন।

মমতা বলেন, “চাকরি বাতিল হওয়ার কয়েক দিন আগে একজন বাবু বলেছিলেন ‘বোমা ফাটাব’। আমরা ভাবলাম কোথাও থেকে হয়ত বোমা-গুলি কিনে রেখেছেন! ওমা বলে কি না ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি বাতিল! আমি সেদিনই বলেছিলাম, ওদের সঙ্গে আছি, থাকব, আইনি সড়াই লড়ব, যা করতে হয় করব। মনে রাখবেন অন্যের ঘর ভাঙলে, নিজের ঘরও কিন্তু ভাঙে।”

এর পরই মমতা বলেন, “এই ২৬ হাজার ছেলেমেয়ে মুখ খুলছে না…পাছে সত্যিটা বেরিয়ে পড়ে! কার কাছ থেকে কে, কত টাকা নিয়েছেন,তারা যদি একবার বলে দেয়, মেদিনীপুরের সংখ্যাটা কিন্তু সবচেয়ে বেশি! একদিন না একদিন বেরোবেই। আমাকে চুপচাপ বলে দেবেন।”

তিনি বলেন, “কারও চাকরি যাবে না, কারও ক্ষতি হবে না। আমি কারও ক্ষতি করি না কোনও দিন। মানুষখেকো বাঘ দেখেছেন, চাকরিখেকো বাঘ দেখেছেন? আপনাদের জেলায় আছে। সাবধান। বোমা ফাটাবে, চাকরি খাবে, বড় বড় কথা বলবে!”

হলদিয়ার সভায় যদিও সরাসরি কারও নাম মুখে আনেননি মমতা, তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই তিনি নিশানা করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ কলকাতা হাইকোর্ট প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার আগেই বোমা ফাটানোর হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু। যেদিন বোমা ফাটাবেন বলেছিলেন, সেই দিনই ওই নির্দেশ দেয় হাইকোর্ট। সেই নিয়েও আগেও প্রশ্ন তুলেছেন মমতা। হাইকোর্ট বিজেপি-র লেখা রায়ই শুনিয়েছে কি না, প্রশ্ন তোলেন তিনি।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top