News Flash

Image

আসামী পলাতক কাণ্ডে দুই কারারক্ষী গ্রেফতার

আগরতলা, ১৫ মে : বিশালগড়স্থিত কেন্দ্রীয় সংশোধনাগার থেকে সাজাপ্রাপ্ত আসামী স্বর্ণকুমার ত্রিপুরা পলাতক কাণ্ডে দুই কারারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ। আগামীকাল ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করা হবে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল বিশালগড়স্থিত কেন্দ্রীয় সংশোধনাগার থেকে সাজাপ্রাপ্ত আসামী স্বর্ণকুমার ত্রিপুরা
পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। গতকাল সন্ধ্যায় বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী বিশালগড় থানায় লিখিত আকারে কয়েকজন কারারক্ষীর বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা দায়ের করেছিলেন। সাথে সাথে মামলা হাতে নিয়ে তদন্তে নামে পুলিশ। পুলিশী তদন্তে কেন্দ্রীয় সংশোধনাগারের কারারক্ষী মোহাম্মদ মফিজ মিঞা ও তপন রূপিনীকে গ্রেপ্তার করে। আগামীকাল ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করা হবে।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top