News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা ও রাস্তা সংস্কারের দাবিতে প্রতিবাদে সড়ক অবরোধে সামিল এলাকাবাসী
Image

পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা ও রাস্তা সংস্কারের দাবিতে প্রতিবাদে সড়ক অবরোধে সামিল এলাকাবাসী

আগরতলা, ১৫ মে : পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা ও রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধে করলেন কমলপুরের জামথুম এলাকাবাসী। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।

জনৈক এলাকবাসীর অভিযোগ, দীর্ঘ দিন যাবৎ কমলপুরের জামথুম এলাকার জনগণের জীবন যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে উঠেছে।
দিনের পর দিন বিদ্যুৎ ছাড়া কাটাতে হচ্ছে তাঁদের। ওই এলাকায় পানীয় জলের উৎস একমাত্র কুয়া। প্রচন্ড গরমে জল স্তর নিচে নেমে শুকিয়ে গিয়েছে। এখন পানীয় জল একমাত্র উৎস দফতরের পাইপ লাইন। কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে জল মিলছে না। এ বিষয় নিয়ে একাধিক বার প্রসাশনকে জানানো হলেও কোনো কর্নপাত করেননি। এদিকে বিদ্যুৎ সংক্রান্ত কোনো অভিযোগ দায়ের করতে তাদের আসতে হচ্ছে দূর্গা শান্তি বাজারে। কিন্তু দুর্গাচৌমুহনী থেকে কচুছড়া পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল। দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানিয়ে আসছে এলাকাবাসী। তবুও কাজের কাজ হচ্ছে না।অবরোধে দুই দিকে আটকে পড়েন মানুষ। অবশেষে আজ সকালে পথ অবরোধে বসেন তারা।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দূর্গা চৌমুহনী ব্লকের আধিকারিকগণ। ছুটে গিয়েছে পুলিশ বাহিনী। খবর লেখা পর্যন্ত অবরোধ প্রত্যাহার করেন নি এলাকাবাসী।

Releated Posts

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top