News Flash

  • Home
  • দেশ
  • বিজেপি জিতলে পাখিও উড়ে এসে বসতে পারবে না, অনুপ্রবেশ নিয়ে তোপ অমিতের
Image

বিজেপি জিতলে পাখিও উড়ে এসে বসতে পারবে না, অনুপ্রবেশ নিয়ে তোপ অমিতের

হুগলি, ১৫ মে (হি স) : ‘‘গ্যারান্টি দিচ্ছি, শ্রীরামপুর কবিরশঙ্কর বোসকে জেতান, অনুপ্রবেশকারী ছেড়ে দিন, পাখিও উড়ে এসে বসতে পারবে না।’’

বুধবার শ্রীরামপুর লোকসভার বিজেপি প্রার্থী কবিরশঙ্কর বসুর সমর্থনে মশাট বাজারে নির্বাচনী সভায় উপস্থিত হয়ে এ কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

অমিত শাহ বলেন, ‘‘শ্রীরামপুরের জনতা, বাংলার মানুষ ভোট দেওয়ার সময় ভাববেন, কার সঙ্গে লড়াই হচ্ছে। এক দিকে রয়েছে পরিবারবাদী পার্টি। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান। সনিয়া গান্ধী রাহুল বাবাকে প্রধানমন্ত্রী বানাতে চান। অন্যদিকে রয়েছে, গরিব চা দোকানির বাড়িতে জন্মানো মহান নেতা নরেন্দ্র মোদী।’’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘শ্রীরামপুরের মানুষের গলার কী হল? এমন আওয়াজে হবে না। মোদীজিকে ৪০০ পার করাতে হবে। কবিরশঙ্কর বসুকে জেতাতে হবে।’’

Releated Posts

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top