News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একাধিক অভিযোগে জর্জরিত সেকেরকোটের নিউ মার্কেট, সরব বাজার ব্যবসায়ীরা
Image

একাধিক অভিযোগে জর্জরিত সেকেরকোটের নিউ মার্কেট, সরব বাজার ব্যবসায়ীরা

আগরতলা, ১৪ মে : একাধিক অভিযোগে জর্জরিত সেকেরকোটের নিউ মার্কেট।বাম আমল থেকেই প্রকৃত ব্যবসায়ীদের এই নিউমার্কেটে প্রাধান্য দেওয়া হয়নি ।এরই প্রতিবাদে বাজারের স্টল বন্টন সহ সরকারি স্টোর জবর দখলের অভিযোগ নিয়ে সরব বাজার ব্যবসায়ীরা।

জানা গিয়েছে, বিগত বাম আমলে কমলা সাগর বিধানসভার অন্তর্গত সেকেরকোটে বাজার ব্যবসায়ীদের জন্য নিউমার্কেট স্থাপন করা হয়েছিল। বাম আমল পতন হওয়ার পরেও এখনো পর্যন্ত এই নিউমার্কেটের কোন পরিবর্তন দেখা যায়নি বরং একাধিক অভিযোগে জর্জরিত হয়ে আছে সেকেরকোটের নিউ মার্কেট। বাম আমল থেকেই প্রকৃত ব্যবসায়ীদের এই নিউমার্কেটে প্রাধান্য দেওয়া হয়নি বরং একজন ব্যবসায়ী কয়েকটি স্টল নিয়ে দখল করে রেখেছে। বিজেপি শাসিত আমলেও ঠিক একই ভাবে চলছে নিউমার্কেটটি।

যারা প্রকৃত ব্যবসায়ীদের নিউমার্কেটের স্টল বন্টন থেকে বঞ্চিত করে রাখা হয়েছে, যার ফলে কিছু ব্যবসায়ী এখনো জাতীয় সড়কের পাশে ফুটপাতে ব্যবসা চালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত তাদেরকে নিউমার্কেটের ভেতরে স্টল দেওয়ার দরকার বলে মনে করা হয়নি। তাই তারা দাবি জানিয়েছেন ব্যবসায়ীদের স্বার্থে নিউমার্কেটে প্রকৃত ব্যবসায়ীদের মূল্যায়ন করার পাশাপাশি এবং সরকারি আলুর স্টোর রুম সহ ব্যবসায়ীদের জন্য হল ঘর দখল মুক্ত করা এবং রাস্তার পাশের ফুটপাতের ব্যবসায়ীদের নিউমার্কেটে স্টল বন্টন করা হোক।

তাই তাঁদের দাবি ,ব্যবসায়ীদের স্বার্থে নিউমার্কেটে প্রকৃত ব্যবসায়ীদের মূল্যায়ন করার পাশাপাশি এবং সরকারি আলুর স্টোর রুম সহ ব্যবসায়ীদের জন্য হল ঘর দখল মুক্ত করা এবং রাস্তার পাশের ফুটপাতের ব্যবসায়ীদের নিউমার্কেটে স্টল বন্টন করা হোক।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top