News Flash

  • Home
  • প্রধান খবর
  • উদ্ধব ঠাকরকে বিঁধলেন অমিত শাহ, কংগ্রেসের সমালোচনাতেও সরব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Image

উদ্ধব ঠাকরকে বিঁধলেন অমিত শাহ, কংগ্রেসের সমালোচনাতেও সরব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

ধুলে, ১৩ মে (হি.স.): মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরকে বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কংগ্রেসের সমালোচনাতেও সরব হয়েছেন তিনি। সোমবার মহারাষ্ট্রের ধুলে-তে এক নির্বাচনী জনসভায় উদ্ধব ঠাকরকে একের পর এক প্রশ্ন করেছেন অমিত শাহ। তিনি বলেছেন, “আমি উদ্ধব ঠাকরেকে প্রশ্ন করতে চাই, যিনি ক্ষমতার লোভে নিজের নীতি ত্যাগ করেছেন। কংগ্রেস নেতারা কাসবকে সমর্থন করছেন, উদ্ধব ঠাকরে, আপনি কী কংগ্রেস নেতাদের সঙ্গে আছেন? কংগ্রেস দল মুসলিম পার্সোনাল আইন ফিরিয়ে আনতে চায়, আপনি কি তাঁদের সঙ্গে আছেন?”

অমিত শাহ আরও বলেছেন, “রাহুল গান্ধী বীর সাভারকরের বিরোধিতা করেছেন, উদ্ধবজি আপনি কি রাহুল গান্ধীর সাথে একমত? উদয়নিধি স্ট্যালিন সনাতন ধর্মের বিরোধিতা করছেন, উদ্ধবজি আপনি কি সনাতনের বিরোধিতা করে তাকে সমর্থন করছেন?” অমিত শাহ আরও বলেছেন, “কেন্দ্রে সোনিয়া-মনমোহনের সরকার ছিল, প্রতিদিন বোমা বিস্ফোরণ হত। মুম্বইও ত্রস্ত ছিল। মোদীজি এলেন, উরি ও পুলওয়ামা হামলার প্রত্যাঘাত দিলেন।”

Releated Posts

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top