News Flash

Image

করিমগঞ্জের দোহা‌লিয়ায় ধান খেতে যাত্রীবাহী বাস, আহত ২০, গুরুতর কয়েকজন

পাথারকান্দি (অসম), ৮ মে (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার দোহা‌লিয়ার পূর্বগুলে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় আহত হ‌য়েছেন বি‌ভিন্ন বয়‌ষের ২০ জন যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গে‌ছে।

আজ বুধবার সকাল প্ৰায় সা‌ড়ে দশটা নাগাদ এএস ১১ এইচ‌সি ০১৭৬ নম্ব‌রের এক‌টি ক্যান্টার ডিলাক্স বাস যাত্রী নি‌য়ে পূৰ্ত সড়ক ধরে আনিপুর থে‌কে ক‌রিমগঞ্জ যাচ্ছিল। কিন্তু আসিমগঞ্জে পৌঁছার আগে দোহা‌লিয়ার পূর্বগুল এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ফেলেন। এতে যাত্রী নিয়ে বাস‌টি পাল্টি খেয়ে সড়‌কের বাম পা‌শে ধান খেতে গ‌ড়ি‌য়ে প‌ড়ে।

প্রাথমিকভাবে জানা গেছে, এ ঘটনায় ম‌হিলা পুরুষ শিশু সহ প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনা দেখে স্থানীয় জনতা এবং বেসরকারি সংগঠন এমএসএফ-এর কর্মীরা গি‌য়ে আহত‌দের উদ্ধার ক‌রে প্রথ‌মে পাথারকা‌ন্দি সামূ‌হিক হহাসপাতালে নি‌য়ে যান। কিন্তু কয়েকজ‌নের অবস্থা সংকটজনক হওয়ায় তা‌দের‌ ক‌রিমগঞ্জ সি‌ভিল হাসপাতালে রেফার করেছেন কর্তব্যরত ডাক্তার।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top