ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। চলতি টুর্নামেন্টে চলমান সংঘের জন্য এটি প্রথম ম্যাচ। প্রতিপক্ষ পোলষ্টার কিন্তু জয় দিয়ে লীগ অভিযান শুরু করে নিয়েছে। আগামীকাল এমবিবি স্টেডিয়ামে দু দল পরস্পরের মুখোমুখি হচ্ছে। রবিবারে প্রথম ম্যাচে পোলস্টার ৩ উইকেটের ব্যবধানে ওল্ড প্লে সেন্টারকে হারিয়েছে। আগামীকালের টার্গেট জয়ের ধারা অব্যাহত রাখা। অপরদিকে চলমান সংঘও চাইছে জয় দিয়ে লীগ অভিযান শুরু করতে। সদ্য সমাপ্ত তপন মেমোরিয়াল ক্রিকেটে চলমান সংঘ ও পোলস্টার দু-দলই প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে নকআউট হতে হয়েছিল। সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেটে চলমান সংঘ কোয়ার্টার ফাইনালে পৌঁছুলেও শেষচারে খেলার ছাড়পত্র পায়নি। পোলস্টার গ্রুপ লিগে একটি মাত্র ম্যাচে জয়ী হওয়ার কারণে মূল পর্বে পৌঁছাতে পারেনি । আগামীকাল সন্তোষ স্মৃতি লীগ ক্রিকেটে কোন দল প্রাধান্য বিস্তার করে খেলে সেটাই এখন দেখার বিষয়।

এমবিবি স্টেডিয়ামে চলমান – পোলস্টার জয়ের উদ্দেশ্যে দু-দল মাঠে নামছে আজ
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















