News Flash

  • Home
  • প্রধান খবর
  • মনোনয়ন পেশ করলেন উত্তর-পূর্ব দিল্লির কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার, সঙ্গী গোপাল রাই
Image

মনোনয়ন পেশ করলেন উত্তর-পূর্ব দিল্লির কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার, সঙ্গী গোপাল রাই

নয়াদিল্লি, ৬ মে (হি.স.) : আগামী ২৫ মে দিল্লির প্রতিটি লোকসভা আসনে ভোটগ্রহণ, ওই দিন দিল্লির যে ৭টি সংদীয় কেন্দ্রে ভোটগ্রহণ হবে তার মধ্যে রয়েছে উত্তর-পূর্ব দিল্লি সংসদীয় আসনও। সোমবার এই আসনের কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার মনোনয়ন পত্র পেশ করেছেন। আম আদমি পার্টির দিল্লির আহ্বায়ক ও মন্ত্রী গোপাল রাইয়ের উপস্থিতিতে সোমবার উত্তর-পূর্ব দিল্লি সংসদীয় আসন থেকে মনোনয়ন পত্র পেশ করেছেন কানহাইয়া কুমার।

মনোনয়ন পত্র পেশ করার আগে এদিন সকালে যজ্ঞ করেন কানহাইয়া কুমার, এছাড়াও সর্বধর্ম প্রার্থনাও করেন তিনি। তারপর উত্তর-পূর্ব দিল্লি সংসদীয় আসন থেকে মনোনয়ন পত্র দাখিল করেছেন কানহাইয়া কুমার। এই আসনে নিজের জয়ের বিষয়ে আশাবাদী কংগ্রেস প্রার্থী। উল্লেখ্য, রাজধানী দিল্লি ৭টি সংসদীয় আসনে ভোটগ্রহণ আগামী ২৫ মে।

Releated Posts

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top