News Flash

  • Home
  • দিনের খবর
  • সন্দেশখালি নিয়ে মমতা সরকারকেই দুষলেন অমিত শাহ
Image

সন্দেশখালি নিয়ে মমতা সরকারকেই দুষলেন অমিত শাহ

নদিয়া, ৬ মে (হি.স.) : রাত পোহালেই তৃতীয় দফার নির্বাচন। তাই মঙ্গলবার যে সমস্ত কেন্দ্র ভোট হবে, ওই সমস্ত জায়গার প্রচার কর্মসূচি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তবে অন্যান্য কেন্দ্রগুলিতে প্রচার অব্যাহত। সন্দেশখালি নিয়ে সোমবার কৃষ্ণনগরে মমতা সরকারকেই দুষলেন অমিত শাহ।

সোমবার কৃষ্ণনগরে নির্বাচনী প্রচারে এসে সন্দেশখালি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকেই। তিনি বলেন, ”আগে মমতা বন্দ্যোপাধ্যায়কেই জবাব দিতে হবে যে এতদিন ধরে সন্দেশখালিতে যেসব নেতা মহিলাদের উপর নির্যাতন করছিল, তাঁদের গ্রেফতার করেননি কেন?

শাহ বলেন, আপনার দলের নেতারাই দুরাচার করছিলেন। কেন হাই কোর্টকে এ বিষয়ে নির্দেশ দিতে হল?” এর পরই তিনি রীতিমতো আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ”মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় নিতেই হবে। বাংলা থেকে বিজেপি তিরিশের বেশি আসন পাবে।”

লোকসভা নির্বাচনে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সন্দেশখালি। তা নিয়ে রাজনৈতিক মহলে লাগাতার চর্চা বিষয়টিকে যেন আরও বেশি করে প্রচারের আলোয় আনা হয়েছে। তারই মধ্যে ‘স্টিং’ অপারেশনে ভাইরাল ভিডিও বিতর্ক আরও বাড়িয়ে তুলেছে। যে ভিডিওতে স্থানীয় বিজেপি নেতাকেই বলতে শোনা গিয়েছে, সন্দেশখালিতে ধর্ষণের অভিযোগ ভুয়ো, সবটাই শুভেন্দু অধিকারীর পরিকল্পনামাফিক। বিজেপির পালটা দাবি, ওই ভিডিওর সত্যতা যাচাই করতে সিবিআই তদন্ত চাই।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top