News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলীয় কর্মীদের সঙ্গে করবেন সাংগঠনিক বৈঠক
Image

ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলীয় কর্মীদের সঙ্গে করবেন সাংগঠনিক বৈঠক

কলকাতা, ৪ মে (হি.স.): লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটের আগে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচার আরও জোরদার করতে চাইছে বিজেপি। এই মর্মে ফের রাজ্যে আসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা শীর্ষ বিজেপি নেতা অমিত শাহ। রবিবার রাতে রাজ্যে আসছেন অমিত শাহ, করবেন সাংগঠনিক সভা। এরপর

সোমবার বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে দুর্গাপুরে সভা করবেন অমিত শাহ। এরপর কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনেও প্রচার করবেন অমিত শাহ।

বুধবার বনগাঁ, বীরভূম ও আসানসোলে জনসভা ও রোড শো করবেন জে পি নাড্ডা। ১২ মে আরামবাগে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চতুর্থ দফা ভোটের আগে ১০ মে, ফের বাংলায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভা ও রোড শো করবেন রানাঘাট, বীরভূম ও হাওড়ায়। রাজ্যজুড়ে প্রচারের সুবিধায় এবার হেলিকপ্টারের আয়োজন করা হল সুকান্ত মজুমদারের জন্য।

Releated Posts

বিধানসভা অভিযানে ঝাড়খণ্ডের পড়ুয়ারা, ব্যারিকেড ভাঙলেন বিক্ষোভকারীরা; আটক বিজেপি নেতারা

রাঁচি, ১০ আগস্ট (আইএএনএস): নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগে আন্দোলনরত পড়ুয়াদের বিধানসভা অভিযান সোমবারও অব্যাহত রয়েছে। ‘জেপিএসসি-জেএসএসসি রিফর্মস…

ByByNews Desk Aug 10, 2026

বেঙ্গালুরুতে পুলিশি যাচাই অভিযানে ১০৫ বাংলাদেশি নাগরিকের সন্ধান

বেঙ্গালুরু, ১০ আগস্ট (আইএএনএস): বেঙ্গালুরু শহরজুড়ে বিশেষ যাচাই অভিযান ‘অপারেশন মুক্তা’ চালিয়ে ১০৫ জন বাংলাদেশি নাগরিকের সন্ধান পেয়েছে…

ByByNews Desk Aug 10, 2026

কৃষি থেকে স্বাস্থ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল পাচ্ছে ভারত: বিশ্বব্যাংক

ওয়াশিংটন, ১০ আগস্ট (আইএএনএস): কৃষকদের আর্থিক সাশ্রয় থেকে শুরু করে যক্ষ্মা রোগী শনাক্তকরণ এবং কৃষি সংক্রান্ত লক্ষ লক্ষ…

ByByNews Desk Aug 10, 2026

ভারত ছাড়ো দিবসে স্বাধীনতা সংগ্রামী ও শহিদদের শ্রদ্ধা, স্মৃতিসৌধ পরিষ্কার করলেন বাঁসুরি স্বরাজ-সহ বিজেপি নেতারা

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী উদযাপনের অংশ হিসেবে রবিবার দিল্লির বিভিন্ন প্রান্তে স্বাধীনতা…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top