News Flash

  • Home
  • দিনের খবর
  • স্কুল ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ময়নাগুড়িতে, পলাতক অভিযুক্ত প্রেমিক
Image

স্কুল ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ময়নাগুড়িতে, পলাতক অভিযুক্ত প্রেমিক

ময়নাগুড়ি, ২ মে (হি.স.): এক স্কুল ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল ময়নাগুড়িতে। ওই স্কুল ছাত্রীকে ঠান্ডা পানীয়র সঙ্গে কীটনাশক খাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ময়নাগুড়ির এক যুবকের বিরুদ্ধে। মৃতার পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, ওই স্কুল ছাত্রীর সঙ্গে এলাকার এক যুবকের প্রায় দেড় বছরের সম্পর্ক ছিল। যুবকের পরিবারের পক্ষ থেকে বিয়ের জন্য নাবালিকার বাড়িতে প্রস্তাবও দেওয়া হয়। কিন্তু মেয়ের বিয়ের বয়স হয়নি বলে তাতে সম্মতি দেননি মেয়ের বাবা।

পুলিশ ও পরিবার সূত্রের খবর, বুধবারই অভিযুক্তর সঙ্গে দেখা করে ওই নাবালিকা। বাড়িতে ফিরে আসার পরই ছাত্রীটির বুক জ্বালা করতে শুরু করে। তড়িঘড়ি নাবালিকার পরিজনেরা তাকে নিয়ে যান ময়নাগুড়ি গ্রামে হাসপাতালে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি হাসপাতালে। শেষে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই নাবালিকার। পুরো বিষয়টি জানিয়ে ইতিমধ্যেই ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রীর পরিবার। অন্যদিকে, এই ঘটনার পর থেকেই এলাকা থেকে চম্পট দিয়েছে অভিযুক্ত ও তার পরিবারের লোকজনেরা। অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Releated Posts

সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬-এর সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, ১৫ জুন: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার ভুবনেশ্বরে ঐতিহাসিক ‘সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি সবুজ…

ByByNews Desk Jun 15, 2026

মাদক পাচারের টাকায় দুবাই ও তুরস্কে ১০০ কোটির সম্পত্তি গড়েছেন সেলিম ডোলা, সন্দেহ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলা জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে সন্দেহ…

ByByNews Desk Jun 15, 2026

সাংসদদের ‘হাইব্রিড’ উপস্থিতি ঘিরে জল্পনা, চাপে উদ্ধব শিবির

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’-তে অনুষ্ঠিত বৈঠকের পর ফের জোরদার হয়েছে দলভাঙনের…

ByByNews Desk Jun 15, 2026

মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

তিরুবনন্তপুরম, ১৫ জুন (আইএএনএস): মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বিজেপির কেরল রাজ্য…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top