News Flash

  • Home
  • দিনের খবর
  • শিলিগুড়িতে ট্রাক থেকে লক্ষাধিক টাকার মদ উদ্ধার, দুই গ্রেফতার
Image

শিলিগুড়িতে ট্রাক থেকে লক্ষাধিক টাকার মদ উদ্ধার, দুই গ্রেফতার

শিলিগুড়ি, ১ মে (হি.স.) : লক্ষাধিক টাকার বিদেশি মদ বোঝাই একটি ট্রাক আটক করেছে শিলিগুড়ির বাগডোগরা থানার পুলিশ। একই সঙ্গে মদ পাচারের অভিযোগে ট্রাকের চালক ও সহ-চালককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম অজয় কুমার ও জাকিরুল ইসলাম। অজয় বিহারের বাসিন্দা এবং জাকিরুল আসামের বাসিন্দা।

সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে বাগডোগরা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পানিঘাটা মোড়ে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে ট্রাকের ভেতরের গোপন চেম্বার থেকে লক্ষ লক্ষ টাকার বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে পুলিশ চালক ও সহ-চালককে আটক করে।

পুলিশ সূত্রে খবর, অসম থেকে বিদেশি মদ পাচার করে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল। পরবর্তী ব্যবস্থা নিতে শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top