News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লির সমস্ত সংসদীয় আসনেই জিতবে বিজেপি, মন্তব্য আত্মবিশ্বাসী রাজনাথের
Image

দিল্লির সমস্ত সংসদীয় আসনেই জিতবে বিজেপি, মন্তব্য আত্মবিশ্বাসী রাজনাথের

নয়াদিল্লি, ১ মে (হি.স.): দিল্লির সমস্ত সংসদীয় আসনেই বিজেপি জিতবে। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বললেন প্রতিরক্ষা মন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন দিল্লিতে উত্তর-পূর্ব দিল্লি লোকসভা আসনের বিজেপি প্রার্থী মনোজ তিওয়ারির সমর্থনে রোড শো করেছেন। রাজনাথ এদিন বলেছেন, “আমি মনে করি দিল্লিতে সবকটি আসনেই বিজেপি জয় নিশ্চিত করবে। নির্বাচনের শেষ দুই পর্যায় থেকে এটা স্পষ্ট যে আমরা যে ‘৪০০ পার’ স্লোগান দিয়েছিলাম তা পূরণ হতে চলেছে।”

রাজনাথ সিং আরও বলেছেন, “আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, মনোজ তিওয়ারি সর্বদা দিল্লির জনগণের সমস্যাগুলির পক্ষে সওয়াল হয়েছেন। মহাত্মা গান্ধী বলেছিলেন, স্বাধীনতার পরপরই কংগ্রেস পার্টিকে বিলুপ্ত করা উচিত। কিন্তু কংগ্রেস মহাত্মা গান্ধীর কথা শোনেনি, এবং এখন মানুষ কংগ্রেসকে বিলুপ্ত করতে সাহায্য করছে। তাই আমি মনে করি যে এখন জনগণ ভেবেছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে মহাত্মা গান্ধী যা বলেছিলেন তা পূরণ করা উচিত। এখন আমাদের এই কংগ্রেসকে ভেঙে দিতে হবে, আমি মনে করি জনগণও কংগ্রেস ভেঙে দিতে রাজি হবে।” উল্লেখ্য, রোড শো শেষে এদিন মনোনয়ন পত্র পেশ করেছেন মনোজ তিওয়ারি।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top