News Flash

  • Home
  • দিনের খবর
  • অপেক্ষায় আছে আরও বড় স্ক্যাম, চাকরিহারাদের নিয়ে মমতাকে তোপ মিঠুনের
Image

অপেক্ষায় আছে আরও বড় স্ক্যাম, চাকরিহারাদের নিয়ে মমতাকে তোপ মিঠুনের

বোলপুর, ১ মে (হি.স.) : ২০১৬ সালের চাকরির প্যানেলের থেকে বড় দুর্নীতি হয়েছে। বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বুধবার বোলপুরে অভিরামপুর মাঠে বিজেপি প্রার্থী প্রিয়া সাহার সমর্থনে জনসভায় যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।

তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়ে বলেন, ”আরো বড় দুর্নীতি অপেক্ষা করে আছে। এটা তো কিছুই নয়। অদ্বিতীয়া বলে একটি মেয়ে একটি ব্লক বানিয়েছে সেটি দেখুন দেখলেই সব বুঝতে পারবেন। যারা যারা ভুল করেছেন তাদের সাজাতো পেতেই হবে। আর যারা ভুল করেননি তাদের চিন্তার কোন কারণ নেই।” এদিকে রাজ্যের প্রায় ২৬ হাজার এসএলএসটি ৯-১২ ক্লাসের শিক্ষকদের চাকরি যাবার পর আবারও নতুন করে ৭৫ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি নিয়ে সংশয় তৈরি হয়েছে।সে প্রসঙ্গে তিনি একথা বলেন। অন্যদিকে বিভিন্ন জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে এই বেনিয়মের নিয়োগ সম্পর্কে অবগত ছিলেন না। এদিন মিঠুন চক্রবর্তীকে সরাসরি সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ”আমার মাথা ঘুরছে”।

Releated Posts

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026

গণতন্ত্র যে জনগণের, জনগণের দ্বারা ও জনগণের জন্য—ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় ফের প্রমাণিত: অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top