News Flash

Image

অসমে ঝড়বৃষ্টির তাণ্ডব, তছনছ বিস্তীর্ণ অঞ্চল

গুয়াহাটি, ২৮ এপ্রিল (হি.স.) : রাজ্যের উজান থেকে নিম্ন, পাহাড়ি জেলা থেকে বরাক উপত্যকা, প্রচণ্ড ঝড়বৃষ্টির কবলে পড়ে বিভিন্ন অঞ্চলের বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল রাতে কামরূপ মেট্রো, কামরূপ গ্ৰামীণ, উজানের ডিব্রুগড়, তিনসুকিয়া, শিবসাগর, গোলাঘাট, চড়াইদেও, কারবি আংলং, ডিমা হাসাও, কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি, বরপেটা, ধুবড়ি প্রভৃতি জেলায় তাণ্ডব চালিয়েছে ঝড়-তুফান, বৃষ্টি। কোথাও কোথাও ঘূর্ণিঝড়েরও শিকার হয়েছেন মানুষ।

গ্ৰামের পর গ্রাম বিধ্বস্ত। মাটিতে গড়গড়ি খাচ্ছে গ্রামগুলির প্রায় সব বাড়িঘর। বিদ্যুৎ পরিবাহী খুঁটি এবং কন্ডাক্টর সহ পরিকাঠামোগুলোও ক্ষতির সম্মুখীন হয়েছে। ঝড়ে গবাদি পশু ও মানুষের বহু সম্পত্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শতাধিক গাছগাছালি উপড়ে পড়েছে। বিদ্যুৎ পরিবাহী তারের ওপর গাছ কিংবা গাছের ডাল পড়ে যাওয়ায় অসংখ্য বিদ্যুতের খুঁটি ধরাশায়ী হয়েছে। ফলে শতাধিক গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তায় গাছ পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন বহু এলাকা। এছাড়া কৃষকদের ঝিঙা, মিষ্টিকুমড়ো, কুমড়ো জাতীয় মরশুমি সবজি খেতেরও বিস্তর ক্ষতি হয়েছে৷

এভাবে বহু এলাকায় উড়িয়ে নিয়ে গেছে বিদ্যালয়, গাছ পড়ে ভূপতিত হয়ে গেছে। গাছের ডাল ভেঙে পড়েছে বহু বসতঘরে, পাশাপাশি বহু ঘরের টিনের চাল উড়িয়ে নিয়ে মাঠে-ময়দানে ফেলেছে। গৃহস্থদের ঘরের আসবাবপত্র ধ্বংসস্তূপে পরিণত করেছে। বিস্তর ক্ষতি হয়েছে বহু স্কুল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানেরও। ঝড়ঝঞ্ঝা বিধ্বস্ত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ এবং বহু এলাকায় রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় যাতায়াতে বিঘ্ন ঘটেছে।

Releated Posts

শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সকল স্তরের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, ‘বিহুর রাজা’র অবদান স্মরণ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : প্রখ্যাত অসমীয়া লোকসংগীত শিল্পী ও ‘বিহুর রাজা’ নামে খ্যাত খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top