News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহাদেব বেটিং অ্যাপ মামলায় গ্রেফতার চলচ্চিত্র অভিনেতা সাহিল খান
Image

মহাদেব বেটিং অ্যাপ মামলায় গ্রেফতার চলচ্চিত্র অভিনেতা সাহিল খান

মুম্বই, ২৯ এপ্রিল (হি.স.) : মহাদেব বেটিং অ্যাপ মামলায় অভিযুক্ত চলচ্চিত্র অভিনেতা সাহিল খানকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। ছত্তিশগড় থেকে অভিনেতাকে গ্রেফতার করা হয়েছে। মুম্বই পুলিশ রবিবার সাহিলকে ছত্তিশগড় থেকে মুম্বইয়ে নিয়ে আসে।

মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুম্বই পুলিশের সাইবার সেলের বিশেষ তদন্তকারী দল মহাদেব বেটিং অ্যাপ মামলার তদন্তভার গ্রহণ করছে। সাহিল খান দ্য লাই বুক অ্যাপের সঙ্গে যুক্ত ছিলেন। যেটি একটি বেটিং অ্যাপ এবং মহাদেব বেটিং নেটওয়ার্কের অংশ। মুম্বই পুলিশ এই মামলায় সাহিলের জড়িত থাকার বিষয়টি জানতে পেরে খানকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। এই সময়ে সাহিল খান স্বস্তি পেতে বোম্বে হাইকোর্টে আবেদন করেছিলেন। সাহিলের আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। এরপর সাহিল খান মুম্বই থেকে পালিয়ে যান। তিনি ছত্তিশগড়ে লুকিয়ে আছেন বলে গোপন তথ্য পায় মুম্বই পুলিশের দল। ছত্তিশগড় পুলিশের সহায়তায় সাহিল খানকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। সাহিল খানকে এদিন আদালতে হাজির করবে মুম্বই পুলিশ।

Releated Posts

অন্ত্যোদয়ের মন্ত্রে সমাজের প্রান্তিক মানুষের উন্নয়ন, কেন্দ্রের দাবি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা ও বঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে এনে অন্তর্ভুক্তিমূলক বিকাশ নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ভারতীয় নাবিকদের মৃত্যু: মার্কিন হামলার নিন্দায় ইরান, ‘রাষ্ট্রীয় জলদস্যুতা’র অভিযোগ

তেহরান, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: ৭২ ঘণ্টার উদ্ধার তৎপরতা, মৃতদেহ শনাক্তকরণে লেগেছিল প্রায় তিন সপ্তাহ

আহমেদাবাদ, ১২ জুন (আইএএনএস) : আহমেদাবাদের ভয়াবহ এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার প্রথম বর্ষপূর্তিতে সেই দুঃসহ দিনের স্মৃতি তুলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে আজ উচ্চপর্যায়ের বৈঠক, পর্যালোচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top