News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত
Image

আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল: আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা রবিবার অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১ টায় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুরু হয় সভার কাজ। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সহ সভাপতি সাজ্জাদ আলি, বরিষ্ঠ  সাংবাদিক স্রোত রঞ্জন খিসা, অরুণ নাথ, সঞ্জীব দেব, সমীর পাল, চিত্রা রায়কে সভাপতিমণ্ডলীতে রেখে শুরু হয় সভা।  সম্পাদকীয় প্রতিবেদন ও ক্লাবের আয়-ব্যয়ের হিসাব পেশ করেন আগরতলা  প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে।

এই সম্পাদকীয় প্রতিবেদন ও আয়-ব্যয়ের উপর আলোচনা করেন প্রবীণ ও নবীন মিলে ১৬ জন সাংবাদিক। আলোচনা শুরু করেন বরিষ্ঠ সাংবাদিক স্রোত রঞ্জন খিসা। তাছাড়া বরিষ্ঠ সাংবাদিক  চিত্রা রায়, শেখর দত্ত, সমীর পাল, সঞ্জীব দেব, সমীর ধর সহ বিশিষ্ট সাংবাদিক  উত্তম চক্রবর্তী, সুপ্রভাত দেবনাথ, দেবাশীষ মজুমদার, সুভাষ দাস, সুতপা গুহ, মেঘধন দেব, চন্দ্রিমা সরকার ও সমীর দেব্বর্মা সম্পদকীয় প্রতিবেদনের উপর খোলামেলা আলোচনা করেন। আলোচনা করেছেন সহযোগী সদস্য পারিজাত দত্ত এবং হরিহর দেবনাথ। সকলেই মূল্যবান পরামর্শ দেওয়ার পাশাপাশি সম্পাদকীয় প্রতিবেদনকে পূর্ণ সমর্থন জানিয়েছেন।

জবাবী বক্তব্য রাখতে গিয়ে সাধারণ সভার গুরুত্বপূর্ণ পরামর্শগুলো বাস্তবায়নে যথাযথ উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সম্পাদক। গত এক বছর সকল সদস্য সদস্যা ক্লাব পরিচালনায় যেভাবে সাহায্য করেছেন তার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন সভাপতি জয়ন্ত ভট্টাচার্য।

এদিনের বার্ষিক সাধারণ সভায় প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য গৌতম দাস, পরিতোষ বিশ্বাস, বরিষ্ঠ সদস্য দুলাল চক্রবর্তী, পার্থ সেনগুপ্ত, দেবাশীষ বড়ুয়া, তরুণ সাংবাদিক কনাদ মোদক এবং দুই সহযোগী সদস্য কল্যাণ গুপ্ত ও সুশান্ত দেববর্মার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। স্মৃতিচারণ করে সভায় উপস্থিত সকল সদস্য সদস্যা দাঁড়িয়ে কিছু সময় মৌন হয়ে প্রয়াতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top