News Flash

  • Home
  • খেলা
  • সদর বি-বিশালগড় মুখোমুখি : অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটের ফাইনাল আজ থেকে
Image

সদর বি-বিশালগড় মুখোমুখি : অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটের ফাইনাল আজ থেকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটের ফাইনাল ম্যাচ শুরু হচ্ছে আগামী কাল থেকে। অনূর্ধ্ব ১৩ চ্যাম্পিয়ন সদর বি পুনরায় অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটের ফাইনালে খেলছে। আগামীকাল থেকে দ্বি-মুকুটের লক্ষ্যে সদর-বি মাঠে নামবে। প্রতিপক্ষ বিশালগড়ের বিরুদ্ধে। দুদিনের ম্যাচ। পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে ইনিংসের খেলা। প্রতিদিন ৯০ ওভারের হিসেবে। ‌ সারা রাজ্য থেকে, বিশেষ করে সদরের দুটো দলকে নিয়ে ১৯ টি মহকুমা দল অনূর্ধ্ব ১৫ রাজ্য আসরে গ্রুপ লীগ পর্যায়ে অংশ নিয়েছিল। চারটি গ্রুপ থেকে চারটি সেরা দল সেমিফাইনালে তথা মূল পর্বে নকআউট পর্যায়ে খেলার ছাড়পত্র পায়। ২১ এপ্রিল, রবিবার পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে প্রথম সেমিফাইনালে সদর বি ৬ উইকেটের ব্যবধানে গন্ডাছড়াকে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। একই সময়ে টি আই টি গ্রাউন্ডে অপর সেমিফাইনালে বিশালগড় মহকুমা দলও ছয় উইকেটের ব্যবধানে উদয়পুর কে পরাজিত করে ফাইনালের টিকিট ছিনিয়ে নিয়েছে। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া খেতাবি লড়াই তথা ফাইনাল ম্যাচ ঘিরে ক্রিকেট মহলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top