News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জিবি হাসপাতালে চিকিৎসাধীন ভোট কর্মীকে দেখতে গেলেন পশ্চিম ত্রিপুরা আসনের রিটানিং অফিসার
Image

জিবি হাসপাতালে চিকিৎসাধীন ভোট কর্মীকে দেখতে গেলেন পশ্চিম ত্রিপুরা আসনের রিটানিং অফিসার

আগরতলা, ২২ এপ্রিল : জিবি হাসপাতালে চিকিৎসাধীন ভোট কর্মীকে দেখতে গেলেন পশ্চিম ত্রিপুরা আসনের রিটানিং অফিসার ডঃ বিশাল কুমার। পাশাপাশি আহত ভোট কর্মীর চিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

এদিন তিনি হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন , পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণের দিন ভোট কেন্দ্রে অসুস্থ হয়ে পড়েছিলেন ভোট কর্মী সুভাষ দাস। সদর মহকুমার অন্তর্গত পশ্চিম জারুলবাছাই হাড়িয়াপাড়া জে বি স্কুলের শিক্ষক সুভাষ দাস ভোটের কাজে গিয়ে পা পিছলে পড়ে আহত হন। তাঁর মাথায় আঘাত লাগে। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীনে আছেন।

এদিন তিনি আরও বলেন, এদিন তিনি আহত শিক্ষকের সঙ্গে কথা বলার পাশাপাশি তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সরকারের তরফে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতিও দেন তিনি।  শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে তিনি ভালোভাবে কথা বলতে পারছেন এবং খাবার খেতে পারছেন।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top