News Flash

  • Home
  • দেশ
  • ২৮ সপ্তাহ পেরোলেও নাবালিকা অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি সুপ্রিম কোর্টের
Image

২৮ সপ্তাহ পেরোলেও নাবালিকা অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি. স.): গর্ভাবস্থার ২৮ সপ্তাহ পেরিয়ে গিয়েছে। তারপরেও গর্ভপাতের অনুমতি দিল সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, মাত্র ১৪ বছর বয়সে গর্ভবতী হয়ে পড়ে এক নাবালিকা। কিন্তু ঝুঁকি থাকা সত্ত্বেও গর্ভপাতে সায় দিল শীর্ষ আদালত। যদিও বম্বে হাইকোর্ট এই গর্ভপাতে সায় দেয়নি।

বম্বে হাইকোর্টে আবেদন খারিজ হওয়ার পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অন্তঃসত্ত্বা নাবালিকার মা। সুপ্রিম কোর্ট সোমবার ১৪ বছর বয়সী নাবালিকার গর্ভাবস্থার ২৮ সপ্তাহ পরেও গর্ভপাতের অনুমতি দিল। মেডিক্যাল বোর্ডের নতুন মেডিকেল রিপোর্টের পরেই শীর্ষ আদালত গর্ভপাতের অনুমতি দেয় এবং বম্বে হাইকোর্টের আদেশকে খারিজ করে দেয়। মেডিকেল বোর্ডের নতুন পরীক্ষায় মনে করা হয়েছে যে, গর্ভাবস্থাকে নাবালিকার পূর্ণ মেয়াদে চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার পরিবর্তে গর্ভপাতে সায় দিলে নাবালিকার জীবনের ঝুঁকি কম হবে। মেডিকেল বোর্ড বলেছে যে, গর্ভাবস্থা চালিয়ে বরং যাওয়া ১৪ বছর বয়সী নাবালিকার সুস্থতার উপর প্রভাব ফেলতে পারে।

ভারতীয় আইন অনুযায়ী, ২৪ সপ্তাহ পেরিয়ে গেলে আর গর্ভপাত করানো যায় না। সেই আইন মোতাবেক সাত মাসের অন্তঃসত্ত্বা কিশোরীর গর্ভপাতের আর্জি খারিজ করে দিয়েছিল বম্বে হাইকোর্ট। তাদের যুক্তি ছিল, সাত মাসের অন্তঃসত্ত্বার গর্ভপাতে জীবিত শিশুর জন্ম হবে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top