News Flash

Image

এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল: রহস্যজনকভাবে উদ্ধার হয়েছে এক ব্যক্তির মৃতদেহ। মৃত ব্যক্তির নাম রবি কুমার দেববর্মা। জানা গেছে গড়িয়া পূজা দেখতে বাড়ি থেকে বের হয়েছিলেন চম্পকনগর এলাকার রবি কুমার দেববর্মা। কিন্তু তারপর আর তিনি বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর কোথাও তার কোন হদিস মেলেনা। অবশেষে রবিবার সন্ধ্যায় চম্পকনগর ফাঁড়ি থানার অন্তর্গত শুভামনিপাড়া এলাকায় ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তিকে দেখতে পান এলাকাবাসীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চম্পক নগর ফাঁড়ি থানাতে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আগরতলার জিবি হাসপাতালে নিয়ে আসে। তবে ঘটনাটি খুন নাকি আত্মহত্যা তা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

Releated Posts

গ্রামীণ পানীয় জল পরিষেবা আরও শক্তিশালী করতে রাজ্যের নতুন  অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স নীতি, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস

আগরতলা, ৭ আগস্ট: কেন্দ্রীয় প্রকল্প জল জীবন মিশন-এর আওতায় গ্রামীণ পানীয় জল সরবরাহ ব্যবস্থাকে দীর্ঘমেয়াদি, নিরবচ্ছিন্ন ও আরও…

ByByReshmi Debnath Aug 7, 2026

মন্ত্রী টিংকু রায়ের বিরুদ্ধে মামলায় কৈলাসহর আদালতের নির্দেশ, বিচারকের সিদ্ধান্তকে স্বাগত কংগ্রেসের

কৈলাসহর, ৭ আগস্ট: মন্ত্রী টিংকু রায়ের বিরুদ্ধে দায়ের করা মামলায় কৈলাসহর প্রথম শ্রেণির আদালতের সাম্প্রতিক নির্দেশকে স্বাগত জানিয়ে…

ByByReshmi Debnath Aug 7, 2026

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top